টলিউডের সিরিয়ালের অভিনেত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! পরে বিয়ে করতে অস্বীকার হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, দু’জনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি বন্ধুদের কাছে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ওই যুবককে। ধৃতের নাম শ্যামসুন্দর সাহা। ঘটনায় টালিগঞ্জ পাড়ায় চাপা শোরগোলও ছড়িয়েছে বলে খবর।
উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার বাসিন্দা শ্যামসুন্দর সাহা। তিনিও বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করেছেন বলে খবর। অভিনয় সূত্রেই ওই তরুণী অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ, পরিচয় হয়েছিল যুবকের। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে দু’জনের। প্রেম ও কাজের সুবাদে দক্ষিণ কলকাতার হরিদেবপুর এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে একসঙ্গে থাকতে শুরু করেন তাঁরা। সেসময়ই তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ওই যুবক তুলে রেখেছিলেন বলে অভিযোগ।
আরও পড়ুন:
ওই টলিউড অভিনেত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করা হত বলে অভিযোগ। ওই তরুণীর অভিযোগ, শ্যামসুন্দর সাহা পরবর্তীকালে তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন। শুধু তাই নয়, তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তাঁর কয়েকজন বন্ধুর কাছে ছড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। বাধ্য হয়েই হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ শ্যামসুন্দর সাহাকে গ্রেপ্তার করেছে। ধৃতকে জেরা করে তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা। ওই তরুণীকেও আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কলকাতায় অপরাধের ‘হটস্পট’ কোনগুলি? ওসিদের কী নির্দেশ দিলেন পুলিশ কমিশনার?
-
সিকিম ঘুরতে যাচ্ছেন পুজোতে? বড় বদল পর্যটনে, জেনে নিন নয়া নিয়ম-নীতি
-
‘৯০ শতাংশ ভোটার সরে যেতে দ্বিধা করবে না’, বিজেপির ‘তৃণমূলীকরণে’ সতর্কবার্তা সংঘ মুখপত্রে
-
কলকাতা-হাওড়া পুরভোটে রণকৌশল কী হবে? বৈঠকে তৃণমূলের ঋতব্রত শিবির
-
চিংড়ি-পাস্তা নয়, তিহারে ওটস খেয়েই কাটছে দিন! দেশে ফিরতে আমেরিকার দ্বারস্থ মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক