ক্যামাক স্ট্রিট দলটাকে শেষ করে দিল, ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। অভিষেকের পিএ সুমিত রায়ের বিরুদ্ধেও সরব হন তিনি। কল্যাণ আরও জানান, অভিষেক ও আইপ্যাকের সঙ্গে যাঁরা ছিল তাঁরাই এখন বিদ্রোহী। সব সুবিধা পেয়েছেন। অভিষেক বাঁচিয়ে দেবে জেনে অন্যায় করে গিয়েছেন। এখন তাঁরাই অভিষেকের বিরুদ্ধে সবথেকে বেশি মুখ খুলছেন।
অভিষেকের পিএ সুমিত রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন কল্যাণ। তিনি জানান, সংগঠন চালানোর জন্য ক্যামাক স্ট্রিটে সুমিত রায়ের সঙ্গে যাঁরা কথা বলতেন, তাঁদের ডেকে পাঠাচ্ছে পুলিশ। অন্যদিকে ঋতব্রত শিবিরে যোগ দেওয়ার জন্যও চাপ দেওয়া হচ্ছে। সুমিত রায়ের জন্যই অসংখ্য তৃণমূল নেতা-কর্মী এই চাপের মুখে পড়ছে। ক্যামাক স্ট্রিটটা তৃণমূলকে শেষ করে দিল।
আরও পড়ুন:
কল্যাণ আরও জানান, বিদ্রোহী বিধায়কদের সঙ্গে ক্যামাক স্ট্রিট ও আইপ্যাকের ভালো সম্পর্ক ছিল। তিনি একাধিকবার আইপ্যাকের সমালোচনা করেছিলেন। সেই সময় কেউ তাঁর পাশে এসে দাঁড়ায়নি। যাঁরা সেই সময় আইপ্যাক ও অভিষেকের থেকে সবথেকে বেশি সুবিধা নিয়েছেন তাঁরাই এখন সবথেকে বেশি অভিষেকের বিরুদ্ধে মুখ খুলছেন। তাঁর কথায়, “আইপ্যাকের থেকে সব সুবিধা নিয়েছেন, নিজেদের নেতা বলে প্রতিষ্ঠা করেছেন। নিজেদের অভিষেকের লোক বলে চাপ সৃষ্টি করেছেন। আজ তাঁরাই অভিষেকের বিরুদ্ধে বলছেন।”
রাজ্যে পালাবদলের পরও অভিষেকের বিরুদ্ধে সরব হয়েছিলেন কল্যাণ। তিনি বলেছিলেন, “অভিষেকের জন্যই দলের সর্বনাশ হয়েছে। ওঁ সম্মান দিতে জানে না। এত ঔদ্ধত্য। সময় থেকেও শিক্ষা পায়নি অভিষেক।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাপ কা বেটি! বিশেষ সম্মান গম্ভীরকন্যাকে, মেয়ের সাফল্যে কী বললেন ভারতের কোচ?
-
ভালোবাসার প্রমাণ রাখার মরিয়া চেষ্টা, প্রেমের জোয়ারে ধ্বংস মামা-ভাগ্নের সৌন্দর্য
-
নজরে ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা! দ্রুত সেবক-রংপো রেল প্রকল্পের কাজ শেষের আর্জি সাংসদের
-
‘বাবা ভুল করেছে, প্রায়শ্চিত্তও…’, বিগ বস বাংলার গ্র্যান্ড ওপেনিংয়ে চোখে জল তাপসকন্যা সোহিনীর
-
চিপস-ঠান্ডা পানীয়ে ‘বিষ’, তবু লোভ সামলাতে পারছেন না? এবার প্রতি প্যাকেটে থাকবে বিপদবার্তা!