এবার পুলিশের জালে তৃণমূল নেতা সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। তোলাবাজির অভিযোগে বিধাননগর উত্তর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। সোমবার গভীর রাতে রাজারহাটের ২১১ রোড লাগোয়া রাইগাছি এলাকার একটি অভিজাত আবাসন থেকে গ্রেপ্তার করা হয় বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে। আজ, মঙ্গলবার আদালতে তোলা নিয়ে যাওয়ার সময় তৃণমূল নেতার দাবি, প্রতিহিংসা করে ২০১৮ সালের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।
এই বিষয়ে আরও খবর
সোমবার গভীর রাতে রাজারহাটের ২১১ রোড লাগোয়া রাইগাছি এলাকার একটি অভিজাত আবাসন থেকে গ্রেপ্তার করা হয় বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে।
গত কয়েকদিন আগে সল্টলেকের এক ব্যাবসায়ী তৃণমূলের প্রাক্তন এই বিধায়কের বিরুদ্ধে বিধাননগর কমিশনারেটে একটি অভিযোগ জানান। যেখানে তোলাবাজি-সহ দিনের পর দিন হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ জানান। শুধু তাই নয়, বিভিন্ন সময় ওই ব্যবসায়ীকে সব্যসাচী দত্ত টাকা দেওয়ার জন্য চাপ দিতেন বলেও অভিযোগ। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। এরপরেই সোমবার গভীর রাতে রাইগাছি এলাকার একটি অভিজাত আবাসনে হানা দেয় পুলিশের বিশাল একটি দল। সেখানে হাতেনাতে সল্টলেক-রাজারহাট এলাকার দাপুটে এই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।
বলে রাখা প্রয়োজন, গত ২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত তৃণমূলের রাজারহাট নিউটাউন কেন্দ্রের তৃণমূলের বিধায়ক ছিলেন সব্যসাচী দত্ত। এরপর ২০১৯ সালে বিজেপিতে যোগ দেন তিনি। এমনকী দলবদল করেই ২০২১ এ বিধাননগর বিধানসভার বিজেপি প্রার্থী হন। যদিও সুজিত বসুর কাছে বিপুল ভোটে হেরে যান তিনি। এরপর ২০২১ সালে আবার তৃণমূলে কামব্যাক! ২০২২ এর বিধাননগর পুরসভা নির্বাচনে ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। পুরবোর্ডের চেয়ার পার্সন করা হয় সব্যসাচীকে। এবারের বঙ্গ ভোটে বারাসত বিধানসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থীও করেছিল তৃণমূল। কিন্তু বিপুল গেরুয়া ঝড়ের সামনে দাঁড়াতে পারেননি সব্যসাচী। এরপর বারাসতের সংসদীয় জেলার চেয়ারম্যান হন তিনি।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘কলকাতার বাইরে, হাই কোর্টে মামলাও করেছি’, সিআইডি হাজিরা এড়িয়ে ফের সময় চাইলেন অভিষেক
-
আর্জেন্টিনাকে সমর্থন করা ‘পাপ’! ১০ লিটার দুধে স্নান করে ব্রাজিলের সমর্থক হলেন বাংলাদেশের তরুণ
-
সনাতনীদের ভাবাবেগে আঘাত! সরল ‘ধাম’, দিঘার জগন্নাথ মন্দির এখন শুধুই সাংস্কৃতিক কেন্দ্র
-
আচমকাই ভারতীয় দল থেকে বাদ সিরাজ! পরিবর্ত ঘোষণা করল বোর্ড, নেপথ্যে কোন কারণ?
-
যৌনতার মোড়কে পর্দায় ‘পণ্য’ জাহ্নবী! বিতর্ক বাড়তেই ‘পেড্ডি’ থেকে ছাটা হল কোন কোন দৃশ্য?



