তপসিয়া-অগ্নিকাণ্ডে আরও কড়া রাজ্যের বিজেপি সরকার! সাসপেন্ড করা হল প্রগতি ময়দান দমকলকেন্দ্রের অফিসার তথা ভারপ্রাপ্ত আধিকারিক গৌতম দাসকে। কর্তব্যে গাফিলতির জন্যে বুধবার রাতে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। ইতিমধ্যে রাজ্যের দমকল এবং জরুরি বিভাগের ডিজি-র তরফে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেখানেই গৌতম দাসকে সাসপেন্ডের কথা জানানো হয়েছে। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করতে বলা হয়েছে। আর তা শেষ করতে হবে আগামী একমাসের মধ্যে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রগতি ময়দান দমকল কেন্দ্রের দায়িত্বে থাকা গৌতম দাসের বিরুদ্ধে একাধিক গাফিলতি উঠে এসেছে। বিশেষ করে নজরদারির অভাব, অগ্নি নিরাপত্তা আইন কার্যকর না করার ক্ষেত্রেও গাফিলতি উঠে এসেছে বলে খবর। এরপরেই এহেন কড়া সিদ্ধান্ত। জানা যাচ্ছে, সাসপেনশন চলাকালী দমকলের সদর দপ্তরেই থাকতে হবে গৌতম দাসকে। পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত কোনওভাবেই দপ্তর ছাড়তে তিনি পারবেন না বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন:
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রগতি ময়দান দমকল কেন্দ্রের দায়িত্বে থাকা গৌতম দাসের বিরুদ্ধে একাধিক গাফিলতি উঠে এসেছে। বিশেষ করে নজরদারির অভাব, অগ্নি নিরাপত্তা আইন কার্যকর না করার ক্ষেত্রেও গাফিলতি উঠে এসেছে বলে খবর। এরপরেই এহেন কড়া সিদ্ধান্ত।
বলে রাখা প্রয়োজন, মঙ্গলবার তপসিয়ার ৫০/১ জিজে খান রোডের চারতলা একটি বিল্ডিংয়ের দোতলায় চামড়ার কারখানায় ভয়াবহ আগুন লাগে। ঘটনায় দমবন্ধ হয়ে মৃত্যু হয় দু’জনের। আশঙ্কাজনক আরও পাঁচজন। এই ঘটনার পরই কড়া পদক্ষেপের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট জানিয়ে দেন, অবৈধ ওই বহুতল ভেঙে ফেলতে হবে। এহেন নির্দেশের কয়েকঘন্টার মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় একাধিক বুলডোজার। একেবারে উত্তরপ্রদেশ স্টাইলে বহুতলটি ভেঙে ফেলার কাজ শুরু হয়। একেবারে কড়া নিরাপত্তার মোড়কে এই কাজ করা হয়। জানা যাচ্ছে, আজ, বৃহস্পতিবার সকাল থেকে একইভাবে বুলডোজার ভাঙার কাজ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অবৈধ নির্মাণ নিয়ে তাঁর সরকার ‘জ়িরো টলারেন্স’ নীতি নিচ্ছে। এখনই এই বিষয়ে সবাইকে সতর্ক হয়ে যাওয়ারও বার্তাও দেন মুখ্যমন্ত্রী।
সর্বশেষ খবর
-
আজ থেকে ১ কোটির বেশি ‘অন্নপূর্ণা’র অ্যাকাউন্টে ৩ হাজার, বাদ কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী
-
কর্মসূত্রে রাশিয়ার সেনায়, ইউক্রেন ড্রোন হামলায় মৃত্যু বাংলার যুবকের!
-
ডুরান্ডে মরশুমের প্রথম ডার্বি, বিদেশি নিয়ে ফেডারেশনের সিদ্ধান্তের গড়িমসিতে সমস্যায় মোহনবাগান
-
‘বছর পেরিয়েছে সিঁদুর, স্বাভাবিক হোক সম্পর্ক’, মোদি-শরিফকে চিঠি ভারত-পাক বিশিষ্টদের
-
‘আত্মসমর্পণ নয়, শান্তি চায় পাকিস্তান’, সিন্ধুর জল বন্ধে ভারতকে পরমাণু যুদ্ধের ‘রক্তচক্ষু’ ভুট্টোর