সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরু পুজোর মরশুম। বাংলার অনেকাংশে গণেশ চতুর্থী রীতিমতো ধুমাধাম করে পালিত হয়েছে। পিছিয়ে নেই শহরও। এমনকী অনেক জায়গায় বড় পুজোও হয়েছে। এবার সিদ্ধিদাতার আরাধনাতেও লাগল থিমের ছোঁয়া। গণেশের পুজোয় উঠে এল পেহলগাঁও হামালার দৃশ্য ও অপারেশন সিঁদুরের ঘটনা।

শহরে বাগুইআটির একটি গণেশ পুজো মণ্ডপে ফুটে উঠেছে কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলা। ছোট্ট মণ্ডপের বাইরে থেকে ভিতরে গেলে পেহলগাঁও হামালার দৃশ্য ও তারপর অপারেশন সিঁদুরের বিষয় ধরা পড়বে। এই সব কিছুর মাঝেই ফুটিয়ে তোলা হয়েছে, দেশের প্রতি জওয়ানদের আত্মত্যাগ ও বিপদে ভগবানের কাছে প্রার্থনা। মণ্ডপের ভিতরে মায়ের কোলে বসে রয়েছেন গণেশ।

কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নাড়িয়ে দিয়ে গিয়েছিল দেশকে। জঙ্গিরা বেছে বেছে মেরেছিল পুরুষদের। গোটা বিশ্ব নিন্দায় সরব হয়েছিল। এরপর বদলা নিতেই পাকিস্তানে জঙ্গিঘাঁটি গুড়িয়ে দেয় ভারত। নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর।

বাগুইআটির গণেশ চতুর্থীর এই মণ্ডপে ছোট করে তুলে ধরা হয়েছে অপারেশন সিঁদুর। সামনেই দুর্গাপুজো। শহরে বড় করে সেই বিষয়ে থিম করা হচ্ছে। জেলাতেও অনেক জায়গায় অপারেশন সিঁদুর থিমে সেজে উঠবে পুজো মণ্ডপ।

সর্বশেষ খবর
-
‘বছর পেরিয়েছে সিঁদুর, স্বাভাবিক হোক সম্পর্ক’, মোদি-শরিফকে চিঠি ভারত-পাক বিশিষ্টদের
-
‘আত্মসমর্পণ নয়, শান্তি চায় পাকিস্তান’, সিন্ধুর জল বন্ধে ভারতকে পরমাণু যুদ্ধের ‘রক্তচক্ষু’ ভুট্টোর
-
‘সিক্স প্যাক, তোমাকে দেখার অপেক্ষায়’, প্রথমবার বেবি বাম্প দেখিয়ে মিষ্টি বার্তা হবু মা সামান্থার
-
হাসপাতালে রোগীকে পরপর লাথি! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড মহিলা স্বাস্থ্যকর্মী
-
বর্ষায় বেহাল রাস্তায় অ্যাম্বুল্যান্স দূর, হাঁটাই দুষ্কর! রোগীকে চটের বস্তায় ঝুলিয়ে হাসপাতালে পরিবার