Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ শ্রাবণ ১৪৩৩
  • শুক্রবার
  • ১৪ আগস্ট ২০২৬
The WB Govt will honour 6 IPS officers

মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর

কর্মক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য তাঁদের 'মুখ্যমন্ত্রী মেডেল সম্মান' প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মলয় কুণ্ডু
মলয় কুণ্ডু

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২৬, ০০:২১

link
মলয় কুণ্ডু
মলয় কুণ্ডু

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২৬, ০০:২১

options
link
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর zoom
দময়ন্তী সেন। ফাইল ছবি।
Advertisement

ফিরিয়েছিলেন শুভেন্দুই, এবার পিঠ চাপড়ে সাবাশিও! দময়ন্তী সেন সহ রাজ্যের ৬ আইপিএসকে সম্মান জানাবে রাজ্য সরকার। কর্মক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য তাঁদের ‘মুখ্যমন্ত্রী মেডেল সম্মান’ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাধীনতা দিবসে দময়ন্তীদের হাতে সম্মান তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাকি ৫ জন আইপিএস, যাঁদের সেদিন সম্মান জানানো হবে, তাঁরা হলেন – অজয় কুমার, নীরজ কুমার সিং, দময়ন্তী সেন, জয়রামন, প্রনব কুমার, কুনাল আগরওয়াল।

বাংলায় পালাবদল হতেই সেই দময়ন্তী সেনকেই ফেরিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । রাজ্যের নারী নির্যাতনের তদন্তে মুখ্যমন্ত্রীর গঠিত নয়া কমিটিতে দুঁদে আধিকারিকের দায়িত্ব পান তিনি। এবার স্বাধীনতা দিবসের মঞ্চে তাঁকে সম্মান জানাবেন খোদ মুখ্যমন্ত্রী।

২০১২ সালের ৬ ফেব্রুয়ারি। রাতের পার্ক স্ট্রিটে নাইটক্লাব থেকে বেরিয়ে চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার হন সুজেট জর্ডন। সেই মামলার তদন্ত করেন দময়ন্তী সেন। দুঁদে আধিকারিক হওয়া সত্ত্বেও তারপর থেকে আর সেভাবে কোনও বড়সড় মামলার তদন্তভার পাননি তিনি। মমতা সরকারের আমলে বরং খানিকটা ‘কোণঠাসা’ই ছিলেন। বাংলায় পালাবদল হতেই সেই দময়ন্তী সেনকেই ফেরিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । রাজ্যের নারী নির্যাতনের তদন্তে মুখ্যমন্ত্রীর গঠিত নয়া কমিটিতে দুঁদে আধিকারিকের দায়িত্ব পান তিনি। এবার স্বাধীনতা দিবসের মঞ্চে তাঁকে সম্মান জানাবেন খোদ মুখ্যমন্ত্রী।

Advertisement

তিনি একা নন, এই তালিকায় রয়েছেন আরও ৫ জন আইপিএস। যাঁদের ১৫ আগস্টের মঞ্চে কর্মক্ষেত্রে অসামান্য কৃতিত্বের জন্য সম্মান জানানো হবে। উল্লেখযোগ্যভাবে জয়রামন, যিনি উর্দিধারী ‘সততার প্রতীক’ বলা যেতে পারে, দক্ষ অফিসার হিসেবে দুর্নীতির বিরোধী একাধিক তদন্ত লড়েছেন। অন্যদিকে অজয় কুমার, বাম জমানায় রিজওয়ানুর কাণ্ডের তদন্তে নেমে যাকে তৎকালীন বিরোধী দল তৃণমূল কংগ্রেসের রোষানলে পড়তে হয়েছিল। শুভেন্দু সরকারের আমলে কোনও পক্ষপাতিত্ব নয়, কাজের ভিত্তিতেই সার্টিফিকেট তুলে দেবেন খোদ মুখ্যমন্ত্রী।

বলা যেতে পারে, রাজনীতির অঙ্গুলিহেলন উপেক্ষা করে যাঁরা নিজেদের কর্তব্যে অবিচল থেকেছেন চিরকাল। কর্মক্ষেত্রের পরিস্থিতি প্রতিকূলে গেলেও, যাঁরা ন্যায়ের পথ ছাড়েননি, এবার তাঁদের সম্মান জানাতেই উদ্যোগী রাজ্য সরকার। মূলত, তৃণমূল জমানায় যাঁদের দক্ষতাকে ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা হয়েছে অনেকাংশে, এবার স্বাধীনতা দিবসে তাঁদের হাতে ‘দক্ষতা’র সম্মান তুলে নজির গড়বে শুভেন্দুর সরকার।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.