আগামী ১৮ জুন রাজ্য বাজেট অধিবেশন শুরু। ২২ জুন রাজ্য বাজেট পেশ। শুক্রবার বিশেষ অধিবেশন সেকথা জানান স্পিকার রথীন্দ্র বোস। বাংলায় ক্ষমতায় আসার পর এই প্রথম বাজেট অধিবেশন। তাই স্বাভাবিকভাবেই সেদিকে নজর থাকবে সকলের। এদিকে, শুক্রবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, বিরোধীরা বিরোধিতা করুন। তবে তা যেন গঠনমূলক হয়, সে বিষয়ে জোর দিতে হবে।
এই বিষয়ে আরও খবর
বিধনাসভা ভোট থাকায় নিয়ম অনুযায়ী গত ফেব্রুয়ারি মাসে ভোট অন অ্যাকাউন্ট পেশ করেছিল বিগত সরকার। যার মেয়াদ চার মাস। এবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করার জন্য প্রতিটি দপ্তরকে ইতিমধ্যেই বাজেট প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছে নবান্ন। সূত্রের খবর, নতুন সরকারের প্রকল্পের রূপরেখা মাথায় রেখেই এই বাজেট পরিকল্পনা করতে হবে। নবান্ন সূত্রে খবর, আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রেখেই বাজেট করতে চায় নয়া সরকার। ঋণের ক্ষেত্রে লাগাম টানার পাশাপাশি পরিকাঠামো খাতে ব্যয় বাড়িয়ে রাজ্যে স্থায়ী সম্পদও তৈরি করার লক্ষ্য নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। অর্থদপ্তরের কর্তাদের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে একপ্রস্থ আলোচনাও সেরেছেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল।
সূত্রের খবর, অর্থের অপচয় বন্ধেও প্রতিটি দপ্তরকে কড়া নজর দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। ভোট অন অ্যাকাউন্টসে বিভিন্ন খাতে বরাদ্দ খতিয়ে দেখছেন রাজ্যের শীর্ষ আধিকারিকরা। সেক্ষেত্রে বিভিন্ন দপ্তরে পরিকাঠামো খাতে যে বরাদ্দ করা হয়েছিল, তাতে সন্তোষ প্রকাশ করতে পারছেন না আধিকারিকরা। প্রায় ৪ লক্ষ কোটি টাকার বাজেটে কেন পরিকাঠামো খাতে ব্যয় বরাদ্দ মাত্র ৪১ হাজার কোটি টাকা, তা নিয়েও প্রশ্ন উঠেছে। রাজ্যের প্রশাসনিক ও আর্থিক সংস্কারেও বিশেষ নজর দিয়ে বাজেট প্রস্তুতি করতে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি দপ্তরকে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা



