সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত টেকনো ইন্ডিয়া গ্রুপের কো চেয়ারপার্সন মৌ রায়চৌধুরী। তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। মঙ্গলবার সকালে সল্ট লেকের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৌ ছিলেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির গভর্নিং বডির সদস্যও। পাশাপাশি আজকাল (Aajkaal) দৈনিকের ডিরেক্টরের পদেও আসীন ছিলেন তিনি।
এদিন মৌ রায়চৌধুরীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার সকালে এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘বাংলার অগ্রগণ্য শিল্পোদ্যোগী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মৌ রায়চৌধুরীর (Mou Roychowdhury) প্রয়াণে অকস্মাৎ শূন্যতা সৃষ্টি হল। আমি ওঁর স্বামী সত্যম, ছেলে দেবদূত ও সমগ্র পরিবার এবং যে গ্রুপকে তিনি নেতৃত্ব দিতেন সেখানকার সকলের প্রতি আমি আমার আন্তরিক সমবেদনা জানাই।’
Shocked to receive the news of the most untimely demise of Mou Raychaudhuri, a leading entrepreneur and cultural activist of Bengal today.
Co- chairperson of Techno India group and an editor in the Aajkaal group of publications, she was leading some major activities of our…
— Mamata Banerjee (@MamataOfficial) May 7, 2024
[আরও পড়ুন: ‘পরিচয় প্রকাশ করুন, নইলে…’, মুখ্যমন্ত্রীর ‘আপত্তিকর’ মিমে হুঁশিয়ারি নোটিস পুলিশের]
সাহিত্যের প্রতি মৌ-এর অনুরাগ ছিল প্রবল। নিজেও সাহিত্যচর্চা করতেন। বিশেষ করে তাঁর কবিতা মন জয় করেছে বহু পাঠকের। সম্পাদনার কাজেও নতুন মাত্রা যোগ করেছিল তাঁর কর্মোদ্যোগ। ‘সুস্থ’, ‘সফর’, ‘খেলা’র মতো পত্রিকার প্রধান উপদেষ্টা ছিলেন তিনি। লেখালেখির পাশাপাশি মৌ-এর গানের গলাও ছিল চমৎকার। বিশেষ করে রবীন্দ্রনাথের গান গাইতে খুব ভালোবাসতেন। মধুর স্বভাবের কারণে সকলের সঙ্গেই ছিল সুসম্পর্ক। তাঁর প্রয়াণে শোকের ছায়া রাজ্যের শিল্পজগৎ ও সাংস্কৃতিক আঙিনায়।
[আরও পড়ুন: আশুতোষ কলেজের পড়ুয়ার বাড়িতে অস্ত্রভাণ্ডার! ভোট আবহে আচমকা পুলিশি হানায় পর্দাফাঁস]
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?