নিরুফা খাতুন: সেতুর লোড টেস্টিংয়ে জন্য বন্ধ থাকছে তারাতলা ফ্লাইওভার। আজ, শনিবার থেকে ১৬ ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত বন্ধ থাকবে এই উড়ালপুল। পিডব্লিউডি ও কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে।
জারি করা বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, আজ শনিবার দুপুর তিনটে ৩০ মিনিট থেকে বন্ধ রাখা হবে সেতুটি। কাজ চলবে ১৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এই সময়কালে বন্ধ থাকবে তারাতলা ফ্লাইওভার। কাজ চলাকালীন তারাতলা ক্রসিং এড়িয়ে চলতে বলা হয়েছে পুলিশের তরফ থেকে। এই ফ্লাইওভার বন্ধ থাকার সময় বেহালা থেকে আলিপুরের দিকে আসা গাড়িগুলিকে করুণাময়ী সেতু হয়ে চলাচল করার পরামর্শ দিয়েছে পুলিশ। আলিপুর থেকে বেহালামুখী গাড়িগুলিকে দুর্গাপুর সেতু, হাইড রোড. এবং নিউ আলিপুর হয়ে চলাচলের কথা বলা হয়েছে।
ডায়মন্ড হারবার রোডে যানজট কমাতে ২০০৬ সালে তারাতলা উড়ালপুলটি নির্মাণ করা হয়।তিন বছর ধরে কাজ চলেছিল। ২০১০ সালে ৫৪০ মিটার দীর্ঘ এই ফ্লাইওভারটিতে ফাটল দেখা যায়। তারপর ফ্লাইওভারের বেহালাগামী অংশটি বন্ধ করে দেওয়া হয়। ২০২২ সালের এপ্রিলে আবারও, ফাটল দেখা যায়। তখনও বন্ধ রাখা হয় সেতুটি। এবার সেতুর লোড টেস্টিংয়ের জন্য ৪ দিন বন্ধ রাখা হচ্ছে।
সর্বশেষ খবর
-
চাপের মুখে ভারতের সাহায্য নিতে রাজি নেপাল, আটকে পড়া ভারতীয়দের হাল-হকিকত জানাল দিল্লি
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য