Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৫ জুন ২০২৬
তারাতলা বিভীষিকা
Taratala

কলকাতার নির্মীয়মাণ ভবনের স্বাস্থ্যপরীক্ষায় উচ্চপর্যায়ের কমিটি, ৭ দিনেই রিপোর্টের নির্দেশ

তারাতলার বিপর্যস্ত নির্মাণের অনুমতি দিয়েছিল কলকাতা পুরসভা। প্রাথমিকভাবে নকশাতে গলদ থাকায় এত বড় বিপর্যয়। ওই ঘটনা থেকে শিক্ষা নিয়ে কলকাতার নির্মীয়মাণ প্রত্যেকটি ভবনের স্বাস্থ্যপরীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement
মলয় কুণ্ডু
মলয় কুণ্ডু

শেষ আপডেট: জুন ২৫, ২০২৬, ২০:১২

link
মলয় কুণ্ডু
মলয় কুণ্ডু

শেষ আপডেট: জুন ২৫, ২০২৬, ২০:১২

options
link
কলকাতার নির্মীয়মাণ ভবনের স্বাস্থ্যপরীক্ষায় উচ্চপর্যায়ের কমিটি, ৭ দিনেই রিপোর্টের নির্দেশ zoom
তারাতলা বিপর্যয়স্থলে এখনও চলছে উদ্ধারকাজ। নিজস্ব চিত্র

তারাতলার (Taratala) বিপর্যস্ত নির্মাণের অনুমতি দিয়েছিল কলকাতা পুরসভা। প্রাথমিকভাবে নকশাতে গলদ থাকায় এত বড় বিপর্যয়। ওই ঘটনা থেকে শিক্ষা নিয়ে কলকাতার নির্মীয়মাণ প্রত্যেকটি ভবনের স্বাস্থ্যপরীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই অনুযায়ী ১১ সদস্যের একটি কমিটি গঠন করল নবান্ন। আগামী ৭ দিনের মধ্যে স্বাস্থ্যপরীক্ষার রিপোর্ট দেবেন ওই কমিটির সদস্যরা।

কমিটিতে থাকবেন:

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
  • খলিল আহমেদ, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, নগরোন্নয়ন দপ্তর
  • রাজেশ কুমার সিনহা, বিপর্যয় মোকাবিলা দপ্তর
  • অজয় নন্দা, পুলিশ কমিশনার
  • স্মিতা পাণ্ডে, কলকাতার পুর কমিশনার
  • রচনা ভগত, শ্রম দপ্তর
  • ইঞ্জিনিয়ার ইন চিফ, পূর্ত দপ্তর
  • ডিজি বিল্ডিং, কেএমসি
  • দমকলের প্রতিনিধি
  • রাইটসের প্রতিনিধি
  • আইআরসিওএনের প্রতিনিধি
  • আইআইটি খড়গপুরের প্রতিনিধি

কমিটির সদস্যরা ঘটনাস্থলে যাবেন। সেখানে গিয়ে নকশা থেকে শুরু করে যাবতীয় তথ্য খতিয়ে দেখবেন। প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে তথ্য সংগ্রহ করতে পারেন ওই কমিটির সদস্যরা। যাতে আর কোনও নির্মীয়মাণ ভবন ভেঙে একজনের মানুষেরও প্রাণহানি না হয়, সে কারণে অডিট করবেন ওই কমিটির সদস্যরা। স্বাস্থ্যপরীক্ষার পর আগামী সাতদিনের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট জমা দেবেন তাঁরা। এই প্রক্রিয়া চলাকালীন আপাতত নির্মাণ কাজ বন্ধ থাকবে।  স্বাস্থ্যপরীক্ষায় পাশ করলে ১ আগস্ট থেকে ফের শুরু হবে নির্মাণ কাজ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.