Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৫ জুন ২০২৬
তারাতলা বিভীষিকা
Taratala disaster

তারাতলা কাণ্ডে উচ্চস্তরীয় সিট গঠন, রাত পেরিয়ে সকালেও উদ্ধারকাজ, মৃত বেড়ে ৮

তারাতলা কাণ্ডে এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালেও দুর্ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকার্য।

Advertisement
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: জুন ২৫, ২০২৬, ১০:২৭

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: জুন ২৫, ২০২৬, ১০:২৭

options
link
তারাতলা কাণ্ডে উচ্চস্তরীয় সিট গঠন, রাত পেরিয়ে সকালেও উদ্ধারকাজ, মৃত বেড়ে ৮ zoom
চলছে উদ্ধারকার্য। ছবি: পিন্টু প্রধান

চারিদিক যেন ধ্বংসস্তূপ! ছড়িয়েছে রয়েছে লোহার বিম। সিমেন্টের চাঙড়। বুধবারে রাতভর উদ্ধারকার্যের পর সকালেও চলছে ‘অপারেশন’। সকালে ৩ জনকে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৮। আহত ২০। এখনও চলছে উদ্ধারকার্য। এ বিষয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এ দিকে ঘটনার তদন্তে গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল। সেই দলে রয়েছেন গোয়েন্দা বিভাগের এসিপি জয়সূর্য মুখোপাধ্যায়। গোয়েন্দা দপ্তরের হোমিসাইড বিভাগের অফিসার ইনচার্জ দেবাশিস দত্ত। গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর হিরক দলপতি, গুণ্ডাদমন শাখার ইন্সপেক্টর সরফরাজ আহমেদ। তারাতলা থানার সাব-ইন্সপেক্টর মানস ভট্টাচার্য, ও তারাতলা থানার সাব-ইন্সপেক্টর কুশল মণ্ডল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তারাতলা কাণ্ডে এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম গুলজার হোসেন (সুপার ভাইজার অয়ন ট্রেডার্স), কমল সামন্ত (লোহার কাঠামো প্রস্তুতকারক), শম্ভুনাথ শম্ভুনাথ বেহেরা (যিনি জমি লিজ নিয়েছিলেন), দিবারক ভাণ্ডারি (শ্রমিক সরবরাহকারী ও ট্রাইমেক্স ঠিকাদার), আবদুল হামিদ (কেএমসি-তে নির্মাণ পরিকল্পনা অনুমোদনের জন্য মধ্যস্থতাকারী)। ঘটনায় আরও কারও গাফিলতি রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীদল। প্রয়োজনে তাঁদেরও গ্রেপ্তার করা হবে।

বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকার্য। বুধবার দুপুর থেকেই সেনা নেমেছে  উদ্ধার কাজে। বৃহস্পতিবার সকালেও তাঁরা কাজ চালাচ্ছে। আনা হয়েছে বিশেষ রাডার। স্নিফার ডগ গতকাল থেকেই রয়েছে। চাঙর সরিয়ে দেখা হচ্ছে আরও কেউ  আটকে রয়েছেন কি না। সব দিক নিশ্চিত হয়ে তবেই কাজ শেষ করতে চাইছে সেনা। সেনার সঙ্গে রয়েছে এনডিআরএফ, দমকল, পুলিশের দলও। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.