গৌতম ব্রহ্ম: সকালে আর জি কর হাসপাতালের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা। বিকেলে কলকাতারই আরেক সরকারি মেডিক্যাল কলেজে একই পদ প্রাপ্তি। তরুণী চিকিৎসকের ধর্ষণ-হত্যাকাণ্ডের পর হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষকে নিয়ে ব্যাপক টানাপোড়েন হয়েছিল ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। কোনওভাবেই তাঁকে অধ্যক্ষ হিসেবে মেনে নেননি পড়ুয়ারা। হাসপাতালে যোগই দিতে পারেননি সন্দীপ ঘোষ। পরিবর্তে স্বাস্থ্যভবনের ওএসডি পদে থাকা ডাক্তার অজয়কুমার রায়কে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার তাঁর মেয়াদও শেষ। স্বাস্থ্যভবনের তরফে ন্যাশনাল মেডিক্যালের (Calcutta National Medical College) অধ্যক্ষ পদে নতুন নাম ঘোষণা করা হল শুক্রবার। হাসপাতালেরই চেস্ট মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার শুভ্র মিত্রকে আপাতত সেই দায়িত্ব দেওয়া হল। স্বাস্থ্যভবনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ডাক্তার শুভ্র মিত্রকে কার্যকরী অধ্যক্ষ হিসেবে নিয়োগ করা হল। পরবর্তী ঘোষণা পর্যন্ত তিনিই ওই পদে থাকবেন।

স্বাস্থ্যভবনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩১ আগস্ট শেষ হচ্ছে ডাক্তার অজয়কুমার রায়ের মেয়াদ। এর পর ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্য়ক্ষের (Principal) দায়িত্ব কাকে দেওয়া হবে, তা নিয়ে আলোচনা চলছিল। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল এডুকেশন সার্ভিসের সদস্য এবং ন্যাশনাল মেডিক্যালের চেস্ট মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ শুভ্র মিত্রকে সেই পদে আনা হল।
[আরও পড়ুন: জনপ্রিয় ফুটবলারকে মন দিয়েছেন ‘রানিমা’, দিতিপ্রিয়ার প্রেমিকের পরিচয় জানেন?]
তবে পাকাপাকিভাবে নয়, ন্যাশনাল মেডিক্যালের কার্যকরী অধ্যক্ষ হিসেবে শুভ্র মিত্রকে দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে স্বাস্থ্যভবনের তরফে নতুন করে কোনও ঘোষণা না হওয়া পর্যন্ত তিনি থাকবেন ওই পদে। তাঁকেই কি স্থায়ী অধ্যক্ষ হিসেবে রাখা হবে নাকি অন্য কারও হাতে সেই দায়িত্ব দেওয়া হবে, তা এখনও অজানা।
[আরও পড়ুন: ‘অন্ধকার সুড়ঙ্গ শেষে আলো থাকে’, শাহের সঙ্গে সাক্ষাতের পর মন্তব্য রাজ্যপালের]
সর্বশেষ খবর
-
যশস্বীর রান আউটের জন্য দায়ী রাহুল! কী বলছেন প্রাক্তন ক্রিকেটাররা?
-
দাউদাউ আগুনে পুড়ছে মস্কো! আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী, ইউক্রেনের ভয়ংকর ড্রোন হামলার ভিডিও প্রকাশ্যে
-
দেবদত্ত-জুরেলের ব্যাটে শ্রীলঙ্কায় রানের পাহাড়ে ভারত, বৃষ্টির ঝুঁকিতেও কেন ডিক্লেয়ার নয় গম্ভীরদের?
-
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে আরব-পাকিস্তানের মুদ্রা! আন্তর্জাতিক যোগ? তদন্তে পুলিশ
-
পারিবারিক অনুষ্ঠানের ভিড়ে সন্তানের সঙ্গে এই ৫ কাজ করছেন? চোকাতে হতে পারে চরম মূল্য!