খেলার মাঠ ছেড়ে এবার রাজনীতির আঙিনায় অ্যাথলিট স্বপ্না বর্মণ (Swapna Barman)। ছাব্বিশের নির্বাচনের (West Bengal Assembly Election) আগে তৃণমূল পরিবারের সদস্য হতে চলেছেন জলপাইগুড়ির রাজবংশী পরিবারের মেয়ে স্বপ্না। আজ শুক্রবার, কলকাতায় তৃণমূল ভবনে দলের পতাকা হাতে নেবেন তিনি। থাকবেন গৌতম দেব, ব্রাত্য বসু ও চন্দ্রিমা ভট্টাচার্য।

আরও পড়ুন:
২০১৮ সালে এশিয়ান গেমসে সোনা জয় করেছিলেন জলপাইগুড়ির মেয়ে স্বপ্না বর্মণ। তারপরই জানিয়েছিলেন অ্যাথলেটিক্সের ট্র্যাকে আর নামবেন না বলেই ভাবছেন তিনি। কারণ, তাঁর পিঠের চোট। স্বপ্না এখন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের কর্মী। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল রাজনীতির ময়দানে দেখা যাবে তাঁকে। তবে গুঞ্জন শোনা যাচ্ছিল, বিজেপিতে যোগ দেবেন তিনি। এসবের মাঝেই চলতি বছর জানুয়ারিতে শিলিগুড়ির মহাকাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অর্জুন পুরষ্কারপ্রাপ্ত আন্তর্জাতিক ক্রীড়াবিদ স্বপ্না বর্মণকে সংবর্ধনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতেই নতুন জল্পনা শুরু হয়। তিনি তৃণমূলে যোগ দিতে পারেন বলে কানাঘুষো শোনা যাচ্ছিল।
অবশেষে জল্পনায় সিলমোহর। আজ, শুক্রবার তৃণমূলে যোগ দিচ্ছেন তিনি। কলকাতায় তৃণমূল ভবনে গৌতম দেব, ব্রাত্য বসু ও চন্দ্রিমা ভট্টাচার্য উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে নেবেন তিনি। ইতিমধ্যেই তৃণমূলের দপ্তরে পৌঁছে গিয়েছেন তিনি।
অবশেষে জল্পনায় সিলমোহর। আজ, শুক্রবার তৃণমূলে যোগ দিচ্ছেন তিনি। কলকাতায় তৃণমূল ভবনে গৌতম দেব, ব্রাত্য বসু ও চন্দ্রিমা ভট্টাচার্য উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে নেবেন তিনি। ইতিমধ্যেই তৃণমূলের দপ্তরে পৌঁছে গিয়েছেন তিনি। ওয়াকিবহল মহলের ধারণা, ছাব্বিশের নির্বাচনে তাঁকে টিকিটও দিতে পারে দল। প্রসঙ্গত, কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল বিজেপিতে যোগ দেবেন স্বপ্না। প্রার্থীও হবেন সেই গুঞ্জনও ছিল। যদিও এবিষয়টি কোনওদিনই খোলসা করেনি পদ্মশিবির।
সর্বশেষ খবর
-
খালি পায়ে সাড়ে তিন হাজার সিঁড়ি বেয়ে তিরুপতিতে জাহ্নবী, কেন এই কঠিন ব্রত?
-
সই-কাণ্ডে ফিরহাদের বাড়িতে সিআইডি, মিটিংয়ে কী ঘটেছিল? জিজ্ঞাসাবাদ মেয়রকে
-
ভুল নিয়মে পরলেই ঘোর অমঙ্গল, শুক্রের কৃপা পেতে কীভাবে হিরে ধারণ করবেন?
-
হামের মারণ হানা বাংলাদেশে, গত চব্বিশ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত ৬০৫
-
পশুপাখির ঘর কেড়ে ১০ হাজার কক্ষের রিসর্ট! ট্রাম্পের জামাইয়ের বিরুদ্ধে জনগর্জন আলবেনিয়ায়