শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দপ্তর অর্থ দপ্তর দেওয়া হয়েছে স্বপন দাশগুপ্তকে। নিজের দপ্তরের দায়িত্ব নিয়েই উত্তরবঙ্গে সফরে যাচ্ছেন তিনি। দায়িত্ব নিয়েই রাজস্ব বাড়ানোর পরিকল্পনা রয়েছেন তাঁর। তবে কর বাড়ানোর পক্ষপাতী নন তিনি। স্বপন জানান, অনেক সময় ট্যাক্স কমালেও রেভিনিউ বাড়তে পারে। এই পরিস্থিতিতে সকলের সঙ্গে আলোচনা করে কাজ করার বার্তা দেন তিনি। স্বপন জানান, অর্থ দপ্তরের দায়িত্ব নিয়ে তাঁর অন্যতম চ্যালেঞ্জ হবে, ট্যাক্স না বাড়িয়ে কীভাবে রেভিনিউ বাড়ানো যায়।
এই বিষয়ে আরও খবর
আগামিকাল শিলিগুড়িতে গিয়ে চা শ্রমিকদের সঙ্গে আলোচনা করবেন স্বপন দাশগুপ্ত। তিনি জানান, আগে সবকিছুতেই কর বসিয়ে দেওয়া হত। কিন্তু ট্যাক্স বাড়ালেই যে রাজস্ব বাড়বে তার কোনও মানে নেই। ট্যাক্স অনেক সময় কমালেও রাজস্ব বেশি বাড়তে পারে। এই ‘বিরাট চ্যালেঞ্জ’টাই হাতে নিতে চান স্বপন। যদিও দায়িত্ব নিয়ে সকলের সঙ্গে কথা বলে আগে সমস্যার কথা জানতে চান তিনি। তারপর সমাধানের জন্য আলোচনা করা হবে।
আগামী ১৮ জুন বিধানসভায় শুরু হবে বাজেট অধিবেশন। ২২ জুন পেশ হবে রাজ্য বাজেট। তবে অর্থ দপ্তরের দায়িত্ব নিয়ে স্বপন এখনই বাজেট নিয়ে কোনও কথা বলতে চাননি। তিনি জানান, বাজেটে কী থাকবে তা বাজেটের আগে বলা যায় না। অর্থমন্ত্রী জানান, সঠিকভাবে যাতে রাজস্ব তোলা হয় তা-ও দেখবেন তিনি। এই নিয়ে প্রশাসনিক কোনও গাফিলতি রয়েছে কি না তা দেখা হবে বলে আশ্বাস দেন তিনি।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
জাল লটারি কেলেঙ্কারির তদন্তে বড় সাফল্য, পুলিশের জালে কিংপিন, উদ্ধার লাখ লাখ টাকা
-
দেশের বাজার সুরক্ষিত রাখতে বড় পদক্ষেপ, ডিজেল ও এটিএফের রপ্তানি শুল্ক বাড়াল কেন্দ্র
-
‘ডাঁট’ ডাহা ফেল! সরতেই হচ্ছে যুগ্মসচিব মদনকে, সিএবিতে এবার নির্বাচনী দামামা
-
৩০০ কোটি টাকার মাটি চুরিতেও জড়াল অভিষেকের নাম! এফআইআর বিজেপির ববির
-
রাম লক্ষ্মণ নিয়ে উসকানিমূলক মন্তব্য, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে আইনি জটে প্রকাশ



