Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬
Suvendu Adhikari

রাজ্যের সঙ্গে সমন্বয়ের বার্তা, কেন্দ্রের আমলাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

জানা গিয়েছে, মূলত সৌজন্য সাক্ষাৎ করতে কেন্দ্রীয় এজেন্সির আমলাদের সঙ্গে এদিন বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মলয় কুণ্ডু
মলয় কুণ্ডু

শেষ আপডেট: মে ২৫, ২০২৬, ২২:২৪

link
মলয় কুণ্ডু
মলয় কুণ্ডু

শেষ আপডেট: মে ২৫, ২০২৬, ২২:২৪

options
link
রাজ্যের সঙ্গে সমন্বয়ের বার্তা, কেন্দ্রের আমলাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর zoom
ফাইল ছবি।
Advertisement

আজ সন্ধ্যায় আলিপুরের ‘সৌজন্য’তে কেন্দ্রীয় সরকারের আমলাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ এবং মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত। জানা গিয়েছে, সৌজন্য সাক্ষাৎ করতে কেন্দ্রীয় এজেন্সির আমলাদের সঙ্গে এদিন বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

পালাবদলের পর রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। প্রথমবার মুখ্যমন্ত্রী পদে বসেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে প্রথম থেকেই কেন্দ্রের সঙ্গে সমন্বয় বজায় রেখে চলছে শুভেন্দুর সরকার। আর এই আবহে কেন্দ্রের আইএএস অফিসারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র-রাজ্য সমন্বয় বজায় রেখে কাজ করার বার্তা নিয়েই এই বৈঠক ডাকা হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

উল্লেখ্য, আজ, সোমবার বিকেলে নবান্ন সভাঘরে রাজ্যের ৩৪টি দপ্তরের সচিবদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেখানে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত চর্চা হয়। তার মধ্যেই ঘাটাল মাস্টারপ্ল্যান বিশেষ গুরুত্ব পায়। বৈঠকে সিদ্ধান্ত হয়, দ্রুত বাস্তবায়িত করা হবে ঘাটাল মাস্টারপ্ল্যান। এক্ষেত্রে রাজ্যকে সাহায্য করবে কেন্দ্র। শুধু তাই নয়, ৫০-৫০ শতাংশ হারে প্রকল্পের ব্যয় কেন্দ্র এবং রাজ্যের সরকার বহন করবে। সেই মতো সংশ্লিষ্ট দপ্তরকে চূড়ান্ত পরিকল্পনা এবং আর্থিক বরাদ্দ চূড়ান্ত করার নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছেন বলে খবর। রাজ্যের এই সব একাধিক কাজের জন্য কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় একান্ত প্রয়োজন। সেই কারণে সোমবার কেন্দ্রের অফিসারদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.