আগামী ১ জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের তিন হাজার টাকা করে পাবেন বাংলার মহিলারা। প্রতিশ্রুতি মতো সমস্ত মহিলাকেই এই টাকা দেওয়া হবে বলে ইতিমধ্যেই জানানো হয়েছে। এবার একধাপ এগিয়ে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা বাড়াতে চলেছে বিজেপি সরকার! সূত্রের খবর, এতদিন ১০০০ টাকা করে দেওয়া হতো। কিন্তু এবার থেকে তা বাড়িয়ে ২০০০ টাকা করা হতে পারে বলে খবর।
এই বিষয়ে আরও খবর
বঙ্গ রাজনীতিতে মহিলা ভোট বড় একটা ফ্যাক্টর। আর তাই মহিলাদের পাশে পেতে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প চালু করেছিল পূর্বতন তৃণমূল সরকার। প্রথমে ৫০০ টাকা দেওয়া হয়। এরপর ধাপে ধাপে তা বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়। তফসিলি জাতি-জনজাতির মহিলাদের ক্ষেত্রে ভাতার পরিমাণ বেড়ে দাঁড়ায় ১৭০০ টাকা। যদিও বঙ্গ ভোটে পালটা অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়ার প্রতিশ্রুতি দেয় বিজেপি। ক্ষমতায় আসলেই মহিলাদের ভাতার পরিমাণ বাড়িয়ে তিনহাজার টাকা দেওয়া হবে বলেও জানানো হয়। মানুষের রায়ে বাংলার মসনদে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) নেতৃত্বে হওয়া প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ভাতার পরিমান বাড়িয়ে ৩০০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এমনকী জুন মাসের এক তারিখ থেকেই বাড়তি এই টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে অন্যান্য মানবিক প্রকল্পগুলি নিয়ে মানুষের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়।
যদিও সেই আশঙ্কাও কাটিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনও জনমুখী প্রকল্পই বন্ধ হচ্ছে না। মানুষ যে সমস্ত সুবিধা পাচ্ছেন, তাই পাবেন। আর এরমধ্যেই এবার বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিতে বরাদ্দ বাড়ানোর পথে বিজেপি সরকার। তবে কবে থেকে এই বাড়তি টাকা পাওয়া যাবে তা এখনও স্পষ্ট নয়। তবে এই সিদ্ধান্ত কার্যকর হলে বহু মানুষ উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। তবে এই প্রসঙ্গে রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল জানিয়েছেন, এখনও পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ঋতব্রত-শিবিরের স্বাধীনতা উদযাপনে হঠাৎ হাজির কুণাল! তারপর…
-
পৃথিবীর মতো মহাকাশেও বর্জ্য পদার্থ, অদৃশ্য যানজট রুখতে নীরব প্রহরী চিলবোল্টনের বিশাল রাডার
-
বরাবরই চর্চিত নমোর শিরসজ্জা, এবার লালকেল্লায় মোদির পাগড়িতে কোন বার্তা?
-
‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ রিভিউ: রক্ত গরম করা সংলাপ, দক্ষিণী ধাঁচের অ্যাকশনে জমল জিতের ছবি
-
১৯৪৭ সালের ১৫ আগস্ট পোঁতা হয়েছিল চারাগাছ, নীরবে স্বাধীনতার সাক্ষ্য বহন বাগনানের বৃক্ষত্রয়ীর



