Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ১৩ জুন ২০২৬
Kolkata CCTV

শহরবাসীর নিরাপত্তায় কড়া নজর, এবার কলকাতাজুড়ে বসবে সিসিটিভি!

কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে এই প্রস্তাব দিলেন শাসক দলের কাউন্সিলর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২, ২০২৬, ১২:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২, ২০২৬, ১২:৫৫

options
link
শহরবাসীর নিরাপত্তায় কড়া নজর, এবার কলকাতাজুড়ে বসবে সিসিটিভি! zoom
এবার কলকাতাজুড়ে বসবে সিসিটিভি!

শহরের বাসিন্দাদের নিরাপত্তা জোরদার করতে অলিতে গলিতে বসবে সিসিটিভি (CCTV)। কলকাতা পুরসভার (KMC) মাসিক অধিবেশনে তেমনই প্রস্তাব দিলেন শাসক দলের কাউন্সিলর। ১২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপক গঙ্গোপাধ্যায় বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, “পুরসভা জল সরবরাহ, স্বাস্থ্য পরিষেবা ও রাস্তা রক্ষণাবেক্ষণের মতো নাগরিক পরিষেবায় দক্ষতার সঙ্গে কাজ করছে। বর্তমান সময়ে নাগরিক নিরাপত্তা আরও শক্তিশালী করা জরুরি।”

আধুনিক প্রযুক্তির ব্যবহার করে শহরকে নিরাপদ করার উপর গুরুত্ব দেন ১২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তাঁর মতে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে নজরদারি ব্যবস্থাকে উন্নত করতে হবে। রূপক গঙ্গোপাধ্যায় তাঁর প্রস্তাবে জানিয়েছেন, ইতিমধ্যেই কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে সিসিটিভি বসিয়েছে, যা যানজট নিয়ন্ত্রণ ও দুর্ঘটনার তদন্তে সহায়ক হয়েছে। এ বার সেই উদ্যোগকে আরও বিস্তৃত করে প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ জায়গা-চৌমাথা, বাজার এলাকা, স্কুল-কলেজের আশপাশ, পার্ক ও জনবহুল রাস্তায় উচ্চমানের সিসি ক্যামেরা বসাতে হবে। প্রকল্প বাস্তবায়নে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রথমত, প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে ক্যামেরা বসিয়ে স্থানীয় পুলিশ ও পুরসভার মধ্যে তথ্য আদানপ্রদানের একটি সমন্বয় ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এই কাজ বাস্তবায়িত করার জন্য প্রতিটি ওয়ার্ড পিছু নির্দিষ্ট বাজেট বরাদ্দেরও প্রস্তাব দেন রূপক গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, এতে কলকাতাকে একটি স্মার্ট ও নিরাপদ শহর হিসাবে গড়ে তোলা সম্ভব হবে। জাতীয় অপরাধ নথিভুক্তি ব্যুরোর তথ্য অনুযায়ী কলকাতা (Kolkata) দেশের অন্যতম নিরাপদ শহর। তবু ভবিষ্যতের কথা মাথায় রেখে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই শহরের বিভিন্ন প্রান্তে বহু সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আরও বসানো হবে। উদাহরণ হিসাবে বিশ্বের উন্নত শহর যেমন লন্ডন, নিউইয়র্ক, এবং সিঙ্গাপুরের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.