Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Annapurna Yojana

আন্ডার প্রসেস থেকে অ্যাপ্রুভ স্টেটাস, আজও ঢুকছে অন্নপূর্ণার টাকা! কথা রাখল শুভেন্দু সরকার

মুখ্যমন্ত্রী থেকে সরকারের শীর্ষ মহল থেকে বারবার বলা হচ্ছে, কিছুটা সময় হয়তো লাগছে কিন্তু, কোনও যোগ্য আবেদনকারীকে বাদ দেওয়া হবে না। সেই মোতাবেক টাকাও মিলছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০২৬, ১৯:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০২৬, ১৯:৪২

options
link
আন্ডার প্রসেস থেকে অ্যাপ্রুভ স্টেটাস, আজও ঢুকছে অন্নপূর্ণার টাকা! কথা রাখল শুভেন্দু সরকার zoom
আজ ২২ তারিখেও অনুদান পাচ্ছেন যোগ্য আবেদনকারীরা।
Advertisement

অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ। জায়গায় জায়গায় বিক্ষোভ মহিলাদের। তাঁদের জন্য খুশির খবর। কথা রাখল শুভেন্দু সরকার। যাঁদের আবেদনের স্টেটাস আন্ডার প্রসেস ছিল, তাঁদের আবেদন অ্যাপ্রুভ হচ্ছে। ঢুকছে ৩ হাজার টাকা।

কথা ছিল ২০ তারিখ অবধি টাকা মিলবে। তবে আজ ২২ তারিখেও অনুদান পাচ্ছেন যোগ্য আবেদনকারীরা। সরকারি মহল থেকে বারবার বলা হচ্ছে বিপুল আবেদন, কিছুটা সময় লাগবে, ধৈর্য রাখুন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই মাসের শেষ পর্যন্ত এবং আগামীতেও যাচাই প্রক্রিয়া চলতে থাকবে। প্রতিমাসের দ্বিতীয় সপ্তাহে এই প্রকল্পের টাকা পাবেন যোগ্য মহিলারা।

Advertisement

গত ২০ আগস্ট অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) সিটিজেন পোর্টাল খুলে দেওয়া হয়। সেখানে দেখা যায় অনেকের আবেদন আন্ডার প্রসেস রয়েছে। অনেকের অভিযোগ, আগের মাসের টাকা পেয়েছেন। কিন্তু আগস্টে আবার আন্ডার প্রসেস। প্রশাসনের বক্তব্য, আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে। তার জন্যই আন্ডার প্রসেস। সবকিছু ঠিক থাকলে আবেদনকারী টাকা পেয়ে যাবেন। কোনও যোগ্য আবেদনকারী বাদ যাবে না বলেই জানানো হচ্ছে। কোনও প্ররোচনা বা ভুল তথ্যের ফাঁদে পড়ে উত্তেজনা করবেন না বলেই জানাচ্ছে সরকার।

মুখ্যমন্ত্রী থেকে সরকারের শীর্ষ মহলের তরফে বারবার বলা হচ্ছে, কিছুটা সময় হয়তো লাগছে। কিন্তু, কোনও যোগ্য আবেদনকারীকে বাদ দেওয়া হবে না। সেই মোতাবেক টাকাও মিলছে। এই থেকে বোঝা যায় শুধু ২০ তারিখেই শেষ নয়, আগামীতেও মিলতে পারে টাকা। এবং অনেকের আবেদনের স্টেটাস আন্ডার প্রসেস থেকে অ্যাপ্রুভ হচ্ছেও। মিলছে টাকাও।

উল্লেখ্য, এখনও অবধি ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছে। ১ কোটি ৬৬ লক্ষের আবেদনপত্র যাচাই করা হয়েছে। ১ কোটি ৪৫ লক্ষ মহিলাদের ব্যাঙ্কে ৩ হাজার টাকা ঢুকতে শুরু করেছে। ১০ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত আবেদন করেছেন সেই বাকি থাকা ১৪ লক্ষের যাচাইপর্ব চলছে। এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু অনেকেই অভিযোগ করতে থাকেন, তাঁরা যোগ্য কিন্তু টাকা পাননি। সেই অভিযোগের সুরাহা করছে প্রশাসন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.