Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৫ জুন ২০২৬
বঙ্গে পালাবদল
Garia

শৌচালয়ের সামনে কিম্ভূত-কিমাকার নগ্ন মূর্তি! তৈরি করেছিলেন অরূপ বিশ্বাস, ভাঙল পুরসভা

গড়িয়া শ্মশানের পাশে রয়েছে একটি শৌচাগার। তার পাশে রয়েছে একাধিক মূর্তি। একটি শিশু শৌচকর্মের ভঙ্গিমায় বসে রয়েছে। কোন মূর্তিটি নগ্ন অবস্থায় দাঁড়িয়ে কোনও শিশু স্নান করছে। সে-ও নগ্ন। কেন এমন নগ্ন মূর্তি শৌচালয়ের পাশে রাখা হয়েছে, তা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০২৬, ১৮:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০২৬, ১৮:২৬

options
link
শৌচালয়ের সামনে কিম্ভূত-কিমাকার নগ্ন মূর্তি! তৈরি করেছিলেন অরূপ বিশ্বাস, ভাঙল পুরসভা zoom
গড়িয়া শ্মশানের পাশে নগ্ন মূর্তি ভাঙল পুরসভা

যেকোনও অবৈধ নির্মাণের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বর্তমান রাজ্য সরকারের। তিলজলা থেকে হাওড়া সর্বত্র বেআইনি নির্মাণ ভাঙতে তৎপর পুরসভা। এবার গড়িয়া (Garia) শ্মশানের কাছে ‘বুলডোজার অ্যাকশন’। ওই এলাকায় থাকা একাধিক মূর্তি ভাঙল পুরসভা।

গড়িয়া শ্মশানের পাশে রয়েছে একটি শৌচাগার। তার পাশে রয়েছে একাধিক মূর্তি। একটি শিশু শৌচকর্মের ভঙ্গিমায় বসে রয়েছে। কোন মূর্তিটি নগ্ন অবস্থায় দাঁড়িয়ে কোনও শিশু স্নান করছে। সে-ও নগ্ন। কেন এমন নগ্ন মূর্তি শৌচালয়ের পাশে রাখা হয়েছে, তা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। শৌচালয়ের ফলকলিপি অনুযায়ী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৈরি। শৌচালয়টির উদ্বোধন করেন তৎকালীন বিদ্যুৎ, আবাসন, যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এদিন কলকাতা পুরসভার ‘বুলডোজার অ্যাকশনে’ ওই মূর্তিগুলি ভেঙে ফেলা হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই ঘটনায় বর্তমান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী বলেন, “আমি মূর্তিগুলির ছবি দেখেছি। আসলে তৃণমূলের কাছ থেকে কী আর আশা করতে পারেন। ওদের রুচি বলে কিছু নেই। শৌচাগারের পাশে শিশুদের এই ধরনের মূর্তি অত্যন্ত নিম্নরুচির। কোটি কোটি টাকা খরচ করে এসব করেছে। আমরা তো এবার অডিট করব। কোন খাতে কত টাকা খরচ হয়েছে।” বর্ষীয়ান সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “এটা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুরুচিকর প্রমাণ।” যদিও তৃণমূলের কারও তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে গড়িয়ার মিতালি সংঘের পাশের মাঠের ক্লক টাওয়ার ভাঙতে ‘বুলডোজার অ্যাকশন’ করে পুরসভা। ২০২৩ সালে গড়িয়ার মিতালি সংঘের মাঠের পাশের এই ক্লক টাওয়ার তৈরি হয়। তৎকালীন মন্ত্রী অরূপ বিশ্বাস এই ক্লক টাওয়ার তৈরিতে বিশেষ উদ্যোগী ছিলেন বলেই দাবি স্থানীয়দের। এমনকী ক্লক টাওয়ারের সামনে নাকি আজও জ্বলজ্বল করছে প্রাক্তন মন্ত্রীর ছবি। অভিযোগ, বেআইনিভাবে কার্যত গায়ের জোর দেখিয়ে সেই সময় ক্লক টাওয়ারটি তৈরি হয়েছিল। তা নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয় এলাকায়। অসন্তোষের জল গড়ায় কলকাতা হাই কোর্টে। আদালতের তরফে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশিকা জারি হয়। তবে স্থানীয়দের অভিযোগ, সেই সময় আদালতের নির্দেশ অমান্য করা হয়। কাউন্সিলরের নির্দেশে বেশ কয়েকজন মহিলা আন্দোলনে শামিল হন বলেই দাবি স্থানীয়দের। তবে সরকারের পালাবদলের পর ‘বুলডোজার অ্যাকশন’ করে পুরসভা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.