ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: দিদিতেই আস্থা। বিজেপিকে উৎখাত করতে তৃণমূলে যোগ দিলেন রাজ্য যুব কংগ্রেস সভাপতি আজহার মল্লিক। বুধবার দুপুরে তৃণমূল ভবনে মন্ত্রী অরুপ বিশ্বাস তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন। সম্প্রতি তৃণমূলে যোগ দিতে চেয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন। সেখানে তিনি জানিয়েছিলেন, ‘রাহুল গান্ধী নন, একমাত্র মমতাই পারবেন বিজেপিকে উৎখাত করতে।’
চিঠিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশে তিনি আরও লিখেছিলেন, ‘আপনার দীর্ঘ দিনের লড়াই এবং আত্মত্যাগ আমাদেরকে লড়াই করার অনুভূতি যোগায়। সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে একমাত্র আপনিই বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। আপনিই বিজেপিকে দেশ থেকে উৎখাত করতে পারবেন। কংগ্রেস বা রাহুল গান্ধীর দ্বারা কোনওমতেই সম্ভব নয়।’
এরপরই রাহুল গান্ধীকে কটাক্ষ করে আজহার লেখেন, ‘রাহুল গান্ধীর অপকর্ম এবং কংগ্রেসের নিষ্ক্রিয়তা বিজেপির উত্থানের কারণ। পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেস তার আরও এক নিকৃষ্টতম উদাহরণ। তাই আপনার মহানুভবতা এবং আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করার ইচ্ছা প্রকাশ করছি। আমার সঙ্গে ১৪ জন জেলা যুব কংগ্রেস সভাপতি এবং রাজ্য কমিটির আরও ১৭ জন যোগদান করতে ইচ্ছুক। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আমরা সামিল হতে চাই।’ সূত্রের খবর, আজহার সম্প্রতি তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষের সঙ্গেও একটি বৈঠক করেছেন।
সর্বশেষ খবর
-
অনৈতিকভাবে নতুন পদ তৈরি করে মোটা বেতনের চাকরি, অপসারিত ‘উত্তরবঙ্গ লবি’র ডাক্তার
-
মাঝপথে খারাপ সরকারি বাসের হেডলাইট, মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়েই ৮৪ কিমি পাড়ি! তুঙ্গে বিতর্ক
-
পুরোটাই সিনেমা! মেসিদের সাজানো ম্যাচ নিয়ে তোপ মোরিনহোর, ভারকে তোপ প্রাক্তন রেফারিদের
-
ব্যথার নাটক ভালো করেন মেসি! আর্জেন্টিনার জয়ে এলএম টেনকে বেনজির তোপ গওহর খানের
-
‘অর্থলোভী, প্রতারক’, নিষিদ্ধ ছবি ‘সতলুজ’ নিয়ে দিলজিৎকে চরম কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর