Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৫ জুন ২০২৬
High Court

ভোটেই নেই, প্রত্যাহার হোক জাহাঙ্গিরের রক্ষাকবচ, হাই কোর্টে আবেদন জানাল রাজ্য

এই মর্মে বিচারপতি সৌগত ভট্টাচার্য বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়। রাজ্যের যুক্তি, জাহাঙ্গির আর নির্বাচনে নেই, তাঁর রক্ষাকবচের কী প্রয়োজন?

Advertisement
গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: মে ২০, ২০২৬, ২০:৩৩

link
গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: মে ২০, ২০২৬, ২০:৩৩

options
link
ভোটেই নেই, প্রত্যাহার হোক জাহাঙ্গিরের রক্ষাকবচ, হাই কোর্টে আবেদন জানাল রাজ্য zoom
ফাইল ছবি।

ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গির খানের রক্ষাকবচ বাতিল করা হোক। বুধবার হাই কোর্টে আবেদন রাজ্যের। এই মর্মে বিচারপতি সৌগত ভট্টাচার্য বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়। রাজ্যের যুক্তি, জাহাঙ্গির আর নির্বাচনে নেই, তাঁর রক্ষাকবচের কী প্রয়োজন? আবেদনের সব দিক খতিয়ে দেখে রক্ষাকবচ বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে হাই কোর্ট। আদালত জানিয়েছে, ২৬ মে পর্যন্তই বহাল থাকছে রক্ষাকবচ। আদালতের মন্তব্য, ২৬ মে পর্যন্ত রক্ষাকবচ বহাল থাকবে, পরে আদালত তা বিবেচনা করে দেখবে।

গত সোমবার জাহাঙ্গির হাই কোর্টে আবেদন করে জানান, তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হচ্ছে। হাই কোর্ট ২৬ তারিখ অবধি তাঁকে রক্ষাকবচ দেয়। হাই কোর্টের নির্দেশ ছিল, জাহাঙ্গিরের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। তবে জাহাঙ্গিরকে তদন্তে সাহায্য করার নির্দেশ দেয় আদালত। এ দিন রাজ্যের আইনজীবী আদালত আবেদন জানান, প্রার্থী হওয়ায় তাঁকে রক্ষাকবচ দেয় আদালত। তবে নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন জাহাঙ্গির। তাই আদালত নির্দেশ পুনর্বিবেচনা করুক। তবে আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, ফলতায় পুনর্নির্বাচন ২১মে। ফল ঘোষণা ২৪ মে। এরই মাঝে মঙ্গলবার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ান। সাংবাদিক বৈঠক করে সেই কথা জানান তিনি। তারপরই আজ, বুধবার তাঁর রক্ষাচবচ তুলে নেওয়া আবেদন জানায় রাজ্য। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.