রাজ্যজুড়ে এইচপিভি ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে। কলকাতার যৌনপল্লি সোনাগাছিতেও কিশোরীদেরও বিনামূল্যে এইচপিভি ভ্যাকসিন দেওয়া হবে। এই কথা জানা গিয়েছে। সেজন্য যৌনকর্মীদের সংগঠন দুর্বারের কাছে ১৪ থেকে ১৫ বছর বয়সী কিশোরীদের তালিকা চেয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ড. শারদ্বত মুখোপাধ্যায়।
রবিবার উত্তর কলকাতার সোনাগাছিতে দুর্বার মহিলা সমন্বয় কমিটির প্রতিষ্ঠা দিবস উদযাপন করেন যৌনকর্মীরা। ৩১ বছরে পা দিয়েছে এই সংগঠন। সেই উপলক্ষ্যে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, সোনাগাছির কিশোরীদেরও বিনামূল্যে এই ভ্যাকসিন পাবেন। যেসব মেয়ের বয়স ১৪ থেকে ১৫ বছর তাদের এই টিকাকরণ করা হবে। এই বয়সি কত সংখ্যক মেয়ে রয়েছে, তার একটি তালিকা দুর্বারকে তৈরি করে স্বাস্থ্য দপ্তরে পাঠাতে নির্দেশ দিয়েছেন মন্ত্রী। জরায়ু ক্যানসার প্রতিরোধ করতে স্কুলের ছাত্রীদের এইচপিভি ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তিনটি ডোজ বিনামূল্যে দিচ্ছে সরকার।
আরও পড়ুন:
অনুষ্ঠানে ছিলেন দুর্বার মহিলা সমন্বয় কমিটির সচিব বিশাখা লস্কর। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তিনি। নির্ধারিত বয়সের কিশোরীদের দ্রুত তালিকা তৈরি করা হবে বলে দুর্বারের সচিব জানিয়েছেন। সোনাগাছিতে কন্ডোম ভেন্ডিং মেশিন বসাবে রাজ্য স্বাস্থ্য দপ্তর। সুরক্ষার জন্য বিনামূল্যে কন্ডোম মিলবে। সেই কথাও জানানো হয়েছে। এদিন অনুষ্ঠানে যৌনকর্মীদের ছেলেমেয়ে যারা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা পাশ করেছে তাদের দুর্বারের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। এছাড়াও বৃদ্ধ যৌনকর্মীদের ভাতা তুলে দেওয়া হয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নেপালে খোঁজ মিলল বাংলার দু’জনের, বাকিদের কী খবর? টিম পাঠাতে চান শুভেন্দু
-
নিজের ব্যানার-পোস্টার নিজেই খুললেন মন্ত্রী শংকর, শিলিগুড়িকে সাজাতে অভিনব উদ্যোগ
-
‘শুধু অন্তর্বাস পরে একশো পুরুষের সামনে’, শুটিংয়ে বিভীষিকাময় অভিজ্ঞতা দিয়া মির্জার
-
পুজোর আগে ঝরঝরে হতে চান? কড়া ডায়েট নয়, এই ১০ অভ্যাসেই বাজিমাত!
-
তিন সপ্তাহে ৬০ সদ্যোজাতের মৃত্যু, মালদহ মেডিক্যালে তদন্তে স্বাস্থ্য দপ্তরের বিশেষজ্ঞ কমিটি