রমেন দাস: ‘যোগ্য’ তালিকায় জায়গা না পাওয়া শিক্ষক-শিক্ষিকাদের বিক্ষোভে ধুন্ধুমার হাজরা মোড়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। আটক বিক্ষোভকারীরা।
মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবিতে সোমবার কালীঘাট অভিযানের ডাক দেন ‘অযোগ্য’ চাকরিহারারা। বেলা সাড়ে বারোটায় কিছু সময় পরই এসএসসি ভবনের সামনে থেকে শুরু হয় মিছিল। কর্মসূচি অনুযায়ী, প্রথমে হাজরা মোড়। সেখান থেকে কালীঘাটে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উদ্দেশে তাঁদের যাওয়ার কথা ছিল। কিন্তু মিছিল হাজরা মোড়ে পৌঁছতেই, ব্যারিকেট দিয়ে আটকে দেয় পুলিশ। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন ‘অযোগ্য’ চাকরিহারারা। ব্যারিকেট ভেঙে তাঁরা এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ বাঁধে তাঁদের। এরপরই বিক্ষোভকারীদের আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ।
আন্দোলনকারী এক চাকরিহারা শিক্ষিকা বলেন, “আমরা খুন করিনি। ডাকাতি করিনি। আমরা পরীক্ষা দিয়েছিলাম। যোগ্যতা অর্জন করে স্কুলে চাকরি করতাম। এক রাতেই সব শেষ হয়ে গিয়েছে। লোকজন আমার দিকে সন্দেহের চোখে তাকায়। আমরা ন্যায়বিচার চাই।”
সুপ্রিম কোর্টের নির্দেশ, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরি বহাল থাকবে ‘যোগ্য’ শিক্ষকদের। মিলবে বেতনও। এরপরই তাঁদের একটি তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। সেই তালিকাটি ইতিমধ্যেই জেলায় জেলায় বিভিন্ন ডিআই অফিসে পাঠানো হয়েছে। কিন্তু এই তালিকায় যাঁদের নাম নেই, তাঁরাই ‘অযোগ্য’ বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। অর্থাৎ শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, এঁরা আর কাজ করতে পারবেন না। ফেরত দিতে হবে এতদিনের বেতনও। তাতেই আপত্তি জানিয়ে এসএসসি ভবনের সামনে ধরনায় বসেন ‘অযোগ্য’ চাকরিহারারা। আর আজ তাঁরাই কালীঘাট অভিযানের ডাক দিয়েছিলেন।
সর্বশেষ খবর
-
ফরওয়ার্ড ব্লক নয়, শ্যামাপ্রসাদের উপর হামলা আসলে কংগ্রেসেরই, বলছেন গবেষকরা
-
বিদেশে বক্তৃতার মাঝে মোদির মুখে ‘কুছ কুছ হোতা হ্যায়’, আহ্লাদে আটখানা করণ জোহর বললেন…
-
পড়শির সঙ্গে পরকীয়া জেলা পরিষদের সভাধিপতির ছেলের! বাড়ি ভাঙচুর উত্তেজিত জনতার
-
বর্ণবিদ্বেষী মন্তব্যেই শেষ নয়, এবার এমবাপেকে অশ্রাব্য গালিগালাজ প্যারাগুয়ের সাংসদের, বাড়ছে বিতর্ক
-
সাতসকালে ফের অ্যাকশনে ইডি, ইসিএলের প্রাক্তন কর্মীর বাড়িতে তল্লাশি, চাঞ্চল্য অন্ডালে