সুব্রত বিশ্বাস: ভুয়ো টিকিট পরীক্ষক ধরতে এবার আসল টিকিট পরীক্ষকদের কোটের আড়ালে থাকবে ভিন্ন ধরনের ‘আই কার্ড’। যা সহজে নকল করা সম্ভব নয়। হাওড়া স্টেশন থেকে ভুয়ো টিকিট পরীক্ষক ধরার পরই এই সিদ্ধান্ত নিয়েছে রেল।
শিয়ালদহের সিনিয়র ডিসিএম যশরাম মীনা জানিয়েছেন, ভুয়ো টিকিট পরীক্ষকের দৌরাত্ম্য রুখতে সোমবারই মুখ্য টিকিট পরীক্ষদের নয়া নির্দেশ দেওয়া হয়েছে। অচেনা টিকিট পরীক্ষকদের দেখলে সঙ্গে সঙ্গে তাকে আটক করে জেরা করতে বলা হয়েছে। এছাড়াও যে কৌশল নেওয়া হয়েছে তা, আসল টিকিট পরীক্ষকদের কোট ও ইউনিফর্মের ভিতরে থাকবে আধুনিক এক ধরণের আই কার্ড। যা দিয়ে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হবে। দু’এক দিনের মধ্যেই এই আই কার্ড তৈরি করে দিয়ে দেওয়া হবে আসল টিকিট পরীক্ষকদের।
হাওড়া থেকে ধৃত ভুয়ো টিকিট পরীক্ষক রাওনিত রাজশাওকে আরপিএফ জিজ্ঞাসাবাদে জেনেছে, শুধু সেই নয়, আরও অনেকে রয়েছে এই চক্রে। যারা একেবারে টিকিট পরীক্ষকের মতো ভুয়ো আই কার্ড গলায় ঝুলিয়ে কোট পরে, হাতে ইএফটি বিল নিয়ে লোক দেখানো জরিমানা করে চলেছে। এই তথ্য পেয়েই সক্রিয় হয়ে উঠেছে হাওড়া, শিয়ালদহের কমার্শিয়াল বিভাগ। হাওড়ার ডিসিএম এইচ গাঙ্গুলি জানিয়েছেন, হাওড়া নিউ কমপ্লেক্স দক্ষিণ পূর্ব রেলের আওতায়। ওই রেলের টিকিট পরীক্ষকরা ভুয়ো টিকিট পরীক্ষক ধরার পর হাওড়াতে সক্রিয়তা বাড়ানো হয়েছে। টিকিট পরীক্ষকদের সতর্ক করা হয়েছে। সন্দেহজনক কাউকে দেখলে আরপিএফকে খবর দিতে। খড়গপুরের সিনিয়র ডিসিএম জানিয়েছে, এনিয়ে তাদের রেল নিয়মিত অভিযান শুরু করেছে। দক্ষিণ পূর্ব রেলের টিকিট পরীক্ষকরাই হাওড়া নিউ কমপ্লেক্স থেকে ভুয়ো টিকিট পরীক্ষককে ধরেছে।
সর্বশেষ খবর
-
তদন্ত না করে ছাড় নয়, এনকাউন্টার নিয়ে সুপ্রিম নির্দেশিকা কী?
-
শব্দদূষণে বিপত্তি! ইংল্যান্ড ম্যাচের আগে হোটেল ছাড়তে বাধ্য হল হালান্ডের নরওয়ে
-
তান্ত্রিকের ‘যৌন লালসা’র শিকার তরুণী, পুরুলিয়ায় চরম উত্তেজনা
-
খুদে ভক্তের ছবির আবদার না মিটিয়েই সটান গাড়িতে, ‘নির্দয়’ সোনাক্ষীর ভিডিও ভাইরাল
-
দু’মাসের মধ্যেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত ও ছেলে সমুদ্রের বিরুদ্ধে চার্জশিট ইডির