Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬
Fraud Case

ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!

পুলিশ সূত্রে খবর, তরুণীর বাবা রাজ‌্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মী। ২০২২ সালে মেয়েকে ডাক্তারিতে ভর্তি করানোর জন‌্য যোধপুর গার্ডেনে ওই কাউন্সিলিং সংস্থার অফিসে যান। অভিযোগ, তাঁর মেয়েকে একটি নামী মেডিক‌্যাল কলেজে ভর্তি করানোর প্রতিশ্রুতি দেওয়া হয়।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৬, ১৪:১৩

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৬, ১৪:১৩

options
link
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা! zoom
প্রতীকী ছবি।
Advertisement

এমবিবিএস কোর্সে ভর্তি করানোর নামে প্রতারণা (Fraud Case)। তরুণীর কাছ থেকে ২৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ কাউন্সিলিং সংস্থার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটছে সোদপুরে (Sodepur)। জানা গিয়েছে, তরুণী ঘোলা থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু কাউন্সিলিং সংস্থাটি যেহেতু দক্ষিণ কলকাতার লেক এলাকায় অবস্থিত, তাই জিরো এফআইআর করে মামলাটি লেক থানায় পাঠানো হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।

পুলিশ সূত্রে খবর, তরুণীর বাবা রাজ‌্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মী। ২০২২ সালে মেয়েকে ডাক্তারিতে ভর্তি করানোর জন‌্য যোধপুর গার্ডেনে ওই কাউন্সিলিং সংস্থার অফিসে যান। অভিযোগ, তাঁর মেয়েকে একটি নামী মেডিক‌্যাল কলেজে ভর্তি করানোর প্রতিশ্রুতি দেওয়া হয়। এরপর তিনি নিউ গড়িয়া অঞ্চলে একটি বহুতলে গিয়ে ওই সংস্থার কর্ণধারের সঙ্গে দেখা করেন। বলা হয়, নিট পাস করলেই তরুণীকে ভর্তি করানোর ব‌্যবস্থা করা হবে। যদি ভর্তি না করানো যায়, তাহলে পুরো টাকা ফেরত দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া।

Advertisement

তরুণীর বাবার দাবি, মেয়ের ভর্তির জন‌্য ওই সংস্থার কর্ণধারকে কয়েক দফায় মোট ৩৫ লক্ষ টাকা তিনি দেন। কিন্তু এক বছর অপেক্ষা করেও কোনও লাভ হয়নি। সংস্থাটি জানিয়ে দেয়, তারা ভর্তির ব‌্যবস্থা করতে পারবে না। বহু চেষ্টার পর তরুণীর বাবা দশ লক্ষ টাকা ফেরত পান। কিন্তু অভিযোগ, বাকি টাকা ফেরত দিতে অস্বীকার করেন অভিযুক্ত। এরপরই কয়েকদিন আগে তিনি পুলিশের দ্বারস্থ হন। অভিযুক্তকে তলব করে জেরা করা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.