অর্ণব আইচ: খাস কলকাতায় উদ্ধার নরকঙ্কাল। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ভরদুপুরে কসবার কমলা পার্কে ছড়াল ব্যাপক চাঞ্চল্য। ওই এলাকার একটি পুরনো বাড়ি সংস্কারের কাজ চলছিল। তারই মাঝে নরকঙ্কালটি দেখতে পাওয়া যায়। ওই কঙ্কালটি পুরুষ নাকি মহিলার, তা এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। নরকঙ্কালটি উদ্ধার করা হয়েছে।
কসবার কমলা পার্কের ওই বাড়িতে দীর্ঘদিনের পুরনো। ওই বাড়িটিতে বর্তমানে কেউ বসবাস করেন না। সেখানেই চলছিল সংস্কারের কাজ। বৃহস্পতিবার দুপুরে সংস্কারের কাজ চলার মাঝে একটি ঘর দেখে আঁতকে ওঠেন কর্মীরা। তাঁরা দেখেন, ঘরের মধ্যে পড়ে রয়েছে নরকঙ্কাল।
[আরও পড়ুন: ফের বেলাইন রেল, উত্তরপ্রদেশে দুর্ঘটনার কবলে ডিব্রুগড় এক্সপ্রেস, মৃত ৪]
তবে নরকঙ্কালটি কার তা এখনও জানা যায়নি। পুরুষ নাকি মহিলার কঙ্কাল, তা স্পষ্ট নয়। কীভাবে ওই বাড়িটিতে নরকঙ্কালটি এল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশ কঙ্কালটি উদ্ধার করেছে। আপাতত নির্মাণ কর্মীদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার কিনারার খোঁজে তদন্তকারীরা।
[আরও পড়ুন: কোটা আন্দোলনে রক্তস্নাত বাংলাদেশ, নিহত আরও ৩ পড়ুয়া]
সর্বশেষ খবর
-
‘ধর্ষিতা মানেই জীবন শেষ নয়,’ ফের ‘পদ্মাবত’-এর জহর ব্রতর বিরোধিতা, কটাক্ষের শিকার স্বরা
-
আকাশে ওড়ার পরই ইঞ্জিন বিকল! গোয়ায় জরুরি অবতরণ দিল্লিগামী ইন্ডিগো বিমানের
-
‘ছেলেরা দেখেছে, তুমি লড়াই ছাড়োনি’, মেসিকে নিয়ে ‘গর্বিত’ স্ত্রী আন্তোনেল্লা, প্রয়াত বাবাকে স্মরণ মায়ের
-
স্বচ্ছ ‘বাংলা’ অভিযান! আজ থেকে রাস্তায় থুতু-প্রস্রাবে জরিমানা, জেনে নিন কীসে কত
-
তীর্থযাত্রায় বেরিয়ে আর ফেরা হল না, হরিয়ানা এক্সপ্রেসওয়েতে ট্রাক-ভ্যানের সংঘর্ষে মৃত ৬