Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬
SIR Update

ট্রাইব্যুনালে দ্রুত শুনানির জন্য পরপর আবেদনে বিরক্ত হাই কোর্ট! রাজ্যকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ

রাজ্যের অতিরিক্ত সলিসিটর জেনারেল রাজদীপ মজুমদারের উদ্দেশে বিচারপতি পালের মন্তব্য, "শীর্ষ আদালতে আপনারা মামলা করে আর্জি জানান, ট্রাইবুনাল হোক জেলায় জেলায়।" 

Advertisement
গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: মে ২৯, ২০২৬, ১৭:১৯

link
গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: মে ২৯, ২০২৬, ১৭:১৯

options
link
ট্রাইব্যুনালে দ্রুত শুনানির জন্য পরপর আবেদনে বিরক্ত হাই কোর্ট! রাজ্যকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ zoom
অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে স্পেশাল অফিসার হিসেবে নিয়োগ করতে চায় আদালত।

পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার ট্রাইব্যুনালের কাজ নিয়ে বিরক্ত কলকাতা হাই কোর্ট! প্রায় প্রতিদিন দ্রুত শুনানির আবেদন নিয়ে মামলা দায়ের হচ্ছে কেন? প্রয়োজনে ট্রাইব্যুনাল হোক জেলায় জেলায়। দরকার হলে রাজ্যকে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণের কথা বলল কলকাতা হাই কোর্ট।

ট্রাইব্যুনালে দ্রুত শুনানির আবেদন জানিয়ে, কলকাতা হাই কোর্টের বিচারপতি শম্পা দত্ত পালের এজলাসে মামলা দায়ের হয়। শুক্রবার সেই সংক্রান্ত একটি মামলার শুনানিতে বিরক্ত প্রকাশ করেন বিচারপতি। শুনানি চলাকালীন তিনি প্রশ্ন করেন, “এত হয়রানি হচ্ছে কেন?” তাঁর আরও প্রশ্ন, “একজন মানুষ দিনহাটা থেকে শুনানির জন্য জোকা আসবেন?” রাজ্যের অতিরিক্ত সলিসিটর জেনারেল রাজদীপ মজুমদারের উদ্দেশে বিচারপতি পালের মন্তব্য, “শীর্ষ আদালতে আপনারা মামলা করে আর্জি জানান, ট্রাইবুনাল হোক জেলায় জেলায়।” প্রায় রোজ ট্রাইব্যুনালে দ্রুত শুনানির জন্য আর্জি নিয়ে ভোটাররা মামলা করছেন তাঁর এজলাসে। সাধারণের সাংবিধানিক অধিকার নিয়ে এত মামলায় বিরক্তি প্রকাশ করেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, ভোটার তালিকায় নাম তোলার জন্য যাঁরা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাঁদের শুনানির জন্য ডাকা হচ্ছে। অনেকেই প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে হাজির হচ্ছেন জোকায় গঠিত ট্রাইব্যুনালের সামনে। কিন্তু এই প্রক্রিয়া নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছে। প্রচুর ভোটারের নাম এখনও ঝুলে রয়েছে। কবে সব আবেদনের নিষ্পত্তি হবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশ মেন হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ট্রাইব্যুনাল গঠন করেছেন। বিচারাধীন তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর প্রায় ২৭ লক্ষ ভোটার ট্রাইব্যুনালে আবেদন করেছেন। বিধানসভা নির্বাচনের মুখে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কিছু সংখ্যক ভোটারদের আবেদনের নিষ্পত্তি হয়েছে। সেই সংখ্যাটা অনেক কম। বাকিদের নিষ্পত্তির কাজ চলছে। এবার সেই কাজে নিয়ে বিরক্তি প্রকাশ করল কলকাতা হাই কোর্ট।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.