সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে ডাক পেলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবার। চার সদস্যকে নথি নিয়ে শুনানিতে হাজির থাকার নোটিস দিয়েছে নির্বাচন কমিশন। বাদ যায়নি সাংসদের বৃদ্ধা মাও! জাতীয় কমিশনের বিরুদ্ধে ‘হেনস্তা’র অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল সাংসদ।
জানা গিয়েছে, শুনানি পর্বে ডাকা হয়েছে বারাসতের তৃণমূল সাংসদের মা, দুই পুত্র ও তাঁর বোনকে। সাংসদের মা ও বোন বারাসতের মধ্যমগ্রামের ভোটার। কাকলির দুই ছেলে বিশ্বনাথ ও বৈদ্যনাথ পেশায় চিকিৎসক। তাঁরা কলকাতার ভোটার।
কেন ডাকা হয়েছে? তা জানা না গেলেও অনুমান, ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে তাঁদের মিল নেই বলেই এই ডাক। কাকলির অভিযোগ, “নির্বাচন কমিশন যা ইচ্ছা করছে। জনপ্রতিনিধিদের পরিবারের সদস্যদের এইভাবে ডাকা হলে, সাধারণ মানুষের উপর দিয়ে কী ঝড় যাচ্ছে তা বোঝাই যাচ্ছে।” এই প্রসঙ্গে শনিবার দুপুরে কাকলি সাংবাদিক বৈঠক করবে বলে খবর।
উল্লেখ্য, আজ, শনিবার থেকে এসআইআরের শুনানি পর্ব শুরু হয়েছে। প্রথম দফায় যাঁদের ‘ম্যাপিং’ হয়নি তাঁদের শুনানিতে ডাকা হচ্ছে। অর্থাৎ ২০০২ সালের ভোটার তালিকা অনুযায়ী, যাঁরা নিজের বা আত্মীয়ের কোনও বিবরণ দিতে পারেননি, সেই সব ভোটারকে ডাকা হচ্ছে। সেই পর্বে ডাক পেলেন সাংসদ কাকলির দুই ছেলে, মা, ও বোন ।
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক