Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬
SIR in West Bengal

সরকারি প্রকল্প থেকে বঞ্চিত SIR-এ বাদ পড়ারা! মামলা দায়ের হাই কোর্টে

আগামী ২১ জুলাইয়ের মধ্যে এ নিয়ে রাজ্যের কী বক্তব্য, তা জানানোর নির্দেশ দিয়েছে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

Advertisement
গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: জুলাই ২, ২০২৬, ০৯:৪৩

link
গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: জুলাই ২, ২০২৬, ০৯:৪৩

options
link
সরকারি প্রকল্প থেকে বঞ্চিত SIR-এ বাদ পড়ারা! মামলা দায়ের হাই কোর্টে zoom
ফাইল ছবি।

এসআইআরে বাদ পড়াদের রেশন ও অন্নপূর্ণা যোজনা-সহ একাধিক প্রকল্পের সুবিধা ও টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। যা নিয়ে এবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। পশ্চিমবঙ্গ খেতমজদুর সমিতির তরফে এই মামলা দায়ের করা হয়েছে। আগামী ২১ জুলাইয়ের মধ্যে এ নিয়ে রাজ্যের কী বক্তব্য, তা জানানোর নির্দেশ দিয়েছে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতে বলেন, “এটা অনুসন্ধান করে দেখা প্রয়োজন। এসআইআর প্রক্রিয়ায় কাদের নাম ডিলিট হয়েছে, কারা অন্নপূর্ণা যোজনা এবং রেশন পাচ্ছেন না, এই বিষয়গুলি অনুসন্ধান করার পর এ বিষয়ে রাজ্য কী পদক্ষেপ করছে, আদালতে তা জানানো হবে।” মামলাকারী সংগঠনের বক্তব্য, রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, এসআইআরের তথ্যের ভিত্তিতে কারা রেশন ও অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন তা নির্ধারিত হবে। মামলাকারীদের আশঙ্কা, রাজ্যের প্রান্তিক, সাধারণ ও খেটে খাওয়া মানুষ, শ্রমিক, পরিযায়ী শ্রমিক, মহিলারা এই সিদ্ধান্তের ফলে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন। ভারতের ২০১৩ সালের জাতীয় খাদ্য নিরাপত্তা আইন অনুযায়ী প্রত্যেকেই স্বল্পমূল্যে খাদ্য পেতে পারেন। ফলে রাজ্য সরকারের আনা এই বিজ্ঞপ্তি তার পরিপন্থী বলে দাবি তাঁদের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় মোট প্রায় ৯১ লক্ষের বেশি নাম বাদ গিয়েছে। এই তালিকায় রয়েছে, মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট, বা অমীমাংসিত ভোটাররা। এ ছাড়াও লজিক্যাল ডিক্রেপেন্সির নামে ঝুলে রয়েছে প্রায় ২৭ লক্ষের নাম। সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করেছেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ট্রাইব্যুনালে আবেদনকারীরা সুযোগ, সুবিধা পাচ্ছেন। কিন্তু যাঁদের নাম তালিকা থেকে পুরোপুরি বাদ গিয়েছে  তাঁরা সরকারি সুবিধা পাচ্ছে না বলেই দাবি। তাঁদের অধিকার নিয়ে মামলা হল হাই কোর্টে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.