ফের বাংলায় বদলে যেতে পারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার ডেডলাইন! বদলে যাবে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন! কমিশন সূত্রে এমনটাই খবর। তবে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কেন বাড়তে পারে সময়সীমা? সুপ্রিম কোর্ট একাধিক নির্দেশিকা দিয়েছে সেইগুলি পালন করতে গিয়ে ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা যাবে না বলেই সূত্র মারফত খবর।
প্রথমবার সময়সীমা বাড়ার পর ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা জানিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। সেই অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি শুনানির শেষ দিন রয়েছে। সেই মোতাবেক কাজ চলছিল। কিন্তু প্রক্রিয়ায় একাধিক অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। সেই মামলায় একগুচ্ছ নির্দেশিকা দিয়েছে আদালত। লজিক্যাল ডিসক্রেপেন্সি অনুয়ায়ী, শুনানিতে ডাক পাওয়া ভোটারদের তালিকা প্রকাশের কথা বলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ। সেগুলি ওয়ার্ডে, পঞ্চায়েত এলাকায় টাঙানোর কথা বলা হয়েছে পাশাপাশি ভোটারদের তথ্য জমা নেওয়ার পর রিসিভ কপি দেওয়ার কথাও বলেছে সুপ্রিম কোর্ট। এছাড়াও একাধিক নির্দেশ রয়েছে। সেগুলি মানতে গিয়ে সময় লাগতে পারে বলে দাবি কমিশনের। তাতেই বদলে যেতে পারে, চূড়ান্ত তালিকা প্রকাশের দিন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই খবর।
আরও পড়ুন:
উল্লেখ্য, ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হয়েছে। ১৬ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত দাবি ও আপত্তি জানানোর প্রক্রিয়া চলেছে। একই সঙ্গে ১৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে হেয়ারিং প্রক্রিয়া চলার কথা। ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা। কিন্তু তা হবে কি না, তা নিয়ে সংশয়। এসআইআর (SIR in West Bengal) প্রক্রিয়ার শুরু থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করে এসেছেন, সময় নিয়ে এসআইআর করা হোক। চিঠিও লিখেছেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। কিন্তু কোনও কথাই শোনেনি কমিশন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দিলদরিয়া ভাইজান, ভ্রাতৃসম ‘বডি-ডবল’ পারভেজের অস্ত্রোপচারের খরচ জোগালেন সলমন
-
জাতগণনার প্রশ্নপত্রে বিভ্রান্তি! মোদিকে চিঠি উদ্বিগ্ন রাহুল-খাড়গের
-
‘নবাবের জেলা’তেও টুলুর ২০০ কোটির সাম্রাজ্যের জাল ছড়িয়ে! বড় সূত্রের খোঁজে পুলিশ
-
লেকের জলে মারণ অ্যামিবা, সাঁতারের পরেই মস্তিষ্কে সংক্রমণ, প্রাণ গেল ৮ বছরের শিশুর
-
ভারতীয় হয়েও ‘পরাধীন’ মালদহের ২৪ পরিবার, কাঁটাতারের ওপারেই দু’দশক বাস