Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
SIR in West Bengal

আপনি যোগ্য ভোটার নাকি বিচারাধীন? বলে দেবে চূড়ান্ত তালিকা, কীভাবে বুঝবেন! জানালেন সিইও

আগামী ২৮ ফেব্রুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। কীভাবে দেখবেন নিজের নাম? জানালেন সিইও মনোজ আগরওয়াল।

Advertisement
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ২২:০৪

link
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ২২:০৪

options
link
আপনি যোগ্য ভোটার নাকি বিচারাধীন? বলে দেবে চূড়ান্ত তালিকা, কীভাবে বুঝবেন! জানালেন সিইও zoom
চূড়ান্ত ভোটার তালিকায় কীভাবে দেখবেন নিজের নাম, জানালেন সিইও মনোজ আগরওয়াল।

হাতে আর মাত্র ২ দিন। এসআইআরের কাজ শেষে আগামী ২৮ ফেব্রুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তা নিয়ে বৃহস্পতিবার একাধিক তথ্য দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। জানালেন, চূড়ান্ত তালিকায় সকলের নাম থাকবে। এমনকী যাঁদের নাম ওঠার বিষয়টি বিচারাধীন অর্থাৎ নথি যাচাই হয়নি অথবা তথ্য মেলেনি, তাঁদের নামও থাকবে চূড়ান্ত তালিকায়। তবে পাশে লেখা থাকবে ‘যোগ্য’, ‘বিচারাধীন’ ও ‘বাতিল’ – এই তিনটি কথা। যা দেখে আপনি বুঝতে পারবেন, চূড়ান্ত ভোটার তালিকায় আপনার অবস্থান ঠিক কী? এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। আরও জানিয়েছেন, চূড়ান্ত তালিকা প্রকাশের পরও ধাপে ধাপে সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

তাহলে চূড়ান্ত ভোটার তালিকা তৈরি হবে কীভাবে? কমিশন সূত্রে খবর, ২৮ তারিখ পর্যন্ত যে নামগুলি চূড়ান্তভাবে পাওয়া যাবে, তাঁদেরই ‘যোগ্য’ ভোটার হিসাবে ধরা হবে। তালিকায় তাঁদের নামের পাশে কিছু লেখা থাকবে না। তাতেই বোঝা যাবে, তাঁদের নাম চূড়ান্ত এবং ভোটদানের অধিকারী। যে সমস্ত ভোটারের নাম যাচাই এবং নিষ্পত্তির জন্য বিচারাধীন, তাঁদের নামের পাশে লেখা থাকবে ‘অ্যাডজুডিকেশন’ বা ‘বিচারাধীন’। এখনও পর্যন্ত সেই সংখ্যাটা ৬০ লক্ষের কিছু বেশি। সবটাই থাকবে চূড়ান্ত তালিকায়। পরবর্তী তাঁদের বিষয়টি নিষ্পত্তি হলে সাপ্লিমেন্টারি তালিকায় যোগ্য ভোটার হিসেবে নাম তোলা হবে। চূড়ান্ত তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়বে, তাঁদের নামের পাশে লেখা থাকবে – বাতিল বা ডিলিটেড।

Advertisement

কমিশন সূত্রে খবর, ২৮ তারিখ পর্যন্ত যে নামগুলি চূড়ান্তভাবে পাওয়া যাবে, তাঁদেরই ‘যোগ্য’ ভোটার হিসাবে ধরা হবে। তালিকায় তাঁদের নামের পাশে কিছু লেখা থাকবে না। তাতেই বোঝা যাবে, তাঁদের নাম চূড়ান্ত এবং ভোটদানের অধিকারী। যে সমস্ত ভোটারের নাম যাচাই এবং নিষ্পত্তির জন্য বিচারাধীন, তাঁদের নামের পাশে লেখা থাকবে ‘অ্যাডজুডিকেশন’ বা ‘বিচারাধীন’। এখনও পর্যন্ত সেই সংখ্যাটা ৬০ লক্ষের কিছু বেশি। চূড়ান্ত তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়বে, তাঁদের নামের পাশে লেখা থাকবে – বাতিল বা ডিলিটেড।

২৮ তারিখ চূড়ান্ত তালিকা বেরনোর পর কীভাবে আপনি নিজের নাম দেখবেন? মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, এই পদ্ধতি অনেকটা খসড়া তালিকা দেখার মতোই। নিজের বিধানসভা কেন্দ্রের নাম ও পার্ট নম্বর দিয়ে সার্চ করলে নিজের নাম দেখতে পাবেন। আপনার নাম যদি তালিকা থেকে মুছে যায়, তাহলে পাশে লেখা থাকবে ‘ডিলিটেড’। তিনি আরও জানিয়েচেন, রাজ্যের সব বিএলও-কে হার্ড কপি দেওয়া হবে। ভোটারেরা নিজেদের এলাকার বিএলও-র কাছে গিয়ে তালিকায় নাম যাচাই করতে পারবেন। এছাড়া রাজ্যের স্বীকৃত আটটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে সফ্‌ট কপি দেবে সিইও দপ্তর। জেলা স্তর থেকে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের হার্ড কপি দেওয়া হবে। তাঁদের কাছে গিয়েও ভোটাররা জানতে পারবেন, তালিকায় নাম উঠেছে কি না।

কমিশন সূত্রে খবর, মৃত ও স্থানান্তরিত ভোটারদের নাম বাতিল হচ্ছে। এছাড়া তালিকায় থাকবে ৬০ লক্ষের বেশি বিচারাধীন ভোটারের নামও। পাশে লেখা থাকবে – বিচারাধীন বা অ্যাডজুডিকেটেড। এরপর ধাপে ধাপে প্রকাশিত হবে অতিরিক্ত তালিকা। সিইও মনোজ আগরওয়াল জানিয়েছেন, নির্বাচন যত দফায় হবে, তত দফাতেই সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ পাবে। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.