Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
Shyamaprasad Mukherjee

মহাকরণে প্রথমবার পালিত শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী, ইকো পার্কে ১২৫ ফুট মূর্তির শিলান্যাস শাহর

রাজ্য জুড়ে প্রথমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মদিন উদযাপন, একাধিক নতুন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০২৬, ২১:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০২৬, ২১:২৫

options
link
মহাকরণে প্রথমবার পালিত শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী, ইকো পার্কে ১২৫ ফুট মূর্তির শিলান্যাস শাহর zoom
(বাঁদিকে) মহাকরণে শ্যামাপ্রসাদ জন্মবার্ষিকী পালন, (ডানদিকে) ইকো পার্কে মূর্তির শিলান্যাস শাহর। ছবি: অরিজিৎ সাহা ও অমিত মৌলিক
Advertisement

রাজনৈতিক পালাবদলের পর রাজ্যে প্রথম মহাসমারোহে পালিত হচ্ছে ‘ভারত কেশরী’ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। এবছর আবার তাঁর ১২৫ তম জন্মবার্ষিকী। ফলে জাঁকজমক কিছুটা বেশি। প্রথমবার মহাকরণে পালন করা হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। সরকারি ছুটি থাকলেও সোমবার কর্মীরা সেখানে গিয়ে তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান।

বাংলার ইতিহাসে শ্যামাপ্রসাদের ভূমিকা যে এতদিন আড়াল হয়ে ছিল, তা সামনে আনতে এমন পবিত্র দিনে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। তারই একটি ইকো পার্কে ১২৫ ফুট দীর্ঘ শ্যামাপ্রসাদের মূর্তির শিলান্যাস ও ফলক উন্মোচন। সোমবার কলকাতায় এসে বিকেলে সেই শিলান্যাস করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রের সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য-সহ প্রশাসন ও শাসকদলের অনেকেই। এদিন বিকেলে দমদম বিমানবন্দর নেমেই শাহ সরাসরি চলে যান ইকো পার্কে। এদিন শ্যামাপ্রসাদের ১২৫ তম জন্মদিন উপলক্ষে কলকাতায় ঝটিকা সফরে তাঁর আসা।

Advertisement
ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির শিলান্যাস অমিত শাহর, ছবি: অমিত মৌলিক

ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট মূর্তি তৈরি নিয়ে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জন্মদিনে সেই মূর্তির শিলান্যাস করতে আসছেন অমিত শাহ, তাও ছিল পূর্বনির্ধারিত। সেইমতো সোমবার বিকালে কলকাতায় নেমেই অগ্রাধিকারের ভিত্তিতে সেই কাজ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।এরপর অমিত শাহ যান প্রয়াত নেতার ভবানীপুরের পৈতৃক ভিটেতে। সেখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে ফের যান সায়েন্স সিটির পাশেই বিশ্ববাংলা মেলা (মিলন মেলা) প্রাঙ্গণে শ্যামাপ্রসাদের ১২৫ তম জন্মদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে।

আসলে বিজেপি বাংলার ক্ষমতায় আসার পরই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সামনে আনার প্রয়াস শুরু হয়েছে। তাঁকে ঘিরে নানা পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৬ জুলাই, শ্যামাপ্রসাদের জন্মদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তাঁর ১২৫ ফুট উঁচু মূর্তি তৈরি হবে। এছাড়া হুগলির জিরাটে তাঁর পৈতৃক ভিটে সংস্কার ও সেখানেও মূর্তি বসানোর কাজ হবে। শুধু কথার কথা নয়, কথামতো কাজে যে এগিয়ে শাসকদল, তা বোঝা গেল আজ, অমিত শাহর ফলক উন্মোচনে। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.