ব্যক্তিগত বিবাদ থেকে বচসা। তার জেরেই গভীর রাতে খাস কলকাতার বেনিয়াপুকুরের তিলজলায় চলল গুলি (Kolkata Shootout)। যুবককে লক্ষ্য করে পাঁচ থেকে ৬ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় রাতেই তাঁকে ভর্তি করা হয়েছে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে। চলছে চিকিৎসা। তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুবকের নাম মহম্মদ নিয়াজ। সোমবার সন্ধ্যায় নাকি নিয়াজের সঙ্গে কোনও কারণে বচসা বাঁধে মহম্মদ সলমনের। তা একপর্যায়ে চরমে ওঠে। সমস্যা মেটাতে ময়দানে নামেন স্থানীয়রা। সাময়িকভাবে তা মিটেও যায়। অভিযোগ, এরপর গভীর রাতে নিয়াজকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সলমন। সেখানেই তাঁকে লক্ষ্য করে পর পর ৫ থেকে ৬ রাউন্ড গুলি চালানো হয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন নিয়াজ। স্থানীয়দের নজরে পড়তেই তাঁরা যুবককে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে গুলিবিদ্ধ নিয়াজের।
আরও পড়ুন:
অভিযোগ, এরপর গভীর রাতে নিয়াজকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সলমন। সেখানেই তাঁকে লক্ষ্য করে পর পর ৫ থেকে ৬ রাউন্ড গুলি চালানো হয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন নিয়াজ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সলমন অপরাধ জগতের সঙ্গেই যুক্ত। চুরি, ডাকাতি, তোলাবাজির মতো একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে গতকাল নিয়াজের সঙ্গে ঠিক কী নিয়ে বচসা বেঁধেছিল তা এখনও স্পষ্ট নয়। পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্ত শুরু করা হয়েছে। খোঁজ চলছে অভিযুক্ত সলমনের।
সর্বশেষ খবর
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’
-
তসরের পাঞ্জাবিতে ঠিক যেন বর! প্রাক্তন স্ত্রী সুস্মিতা মা হতেই এবার বিয়ের পিঁড়িতে সব্যসাচী?
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই
-
ওয়ানডে বিশ্বকাপের দলে ঢুকতে কী করতে হবে? এবার ‘ব্রাত্য’ শামির জন্য এগিয়ে এলেন জাহির খান