বাগুইআটতে তৃণমূলের ওয়ার্ড অফিস থেকে উদ্ধার হয়েছে ধারালো অস্ত্র, বেতের লাঠি ও প্রচুর পরিমাণে সরকারি ত্রাণ সামগ্রী। এই ঘটনায় অভিযোগের তির রাজারহাট-গোপালপুরের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি ও তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। আজ সকাল থেকে এই বিধানসভা এলাকার তৃণমূলের বিভিন্ন ওয়ার্ড অফিসগুলিতে ‘অভিযান’ চালায় বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। এই অফিসগুলির তালা ভেঙে সেখান থেকে উদ্ধার করা হয় প্রচুর ত্রাণ সামগ্রী, ধারালো অস্ত্র ও সাদা থান।
এই বিষয়ে আরও খবর
জানা গিয়েছে, প্রথমে রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির অফিস থেকে সাদা থান ও সরকারি ত্রাণসামগ্রী উদ্ধার করা হয়েছে। এরপর তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী-ঘনিষ্ঠ বিধাননগর ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রনাথ বাগুইয়ের অফিস থেকে প্রচুর ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পাশাপাশি সেখান থেকে প্রচুর বালতি, ত্রিপল ও সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে। এই অস্ত্র ও সাদা থান উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিধায়কের অভিযোগ, বিজেপি কর্মীদের খুন করার জন্য এগুলি মজুত করে রাখা হয়েছিল। প্রাক্তন বিধায়কের অফিস-সহ তৃণমূলের ওয়ার্ড অফিসগুলি থেকে প্রচুর ত্রাণ সামগ্রীও উদ্ধার করা হয়েছে। এই সব ত্রাণ সামগ্রী থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করে রাখা হয়েছিল বলে অভিযোগ বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির।
বিজেপি বিধায়ক তরুণজ্যোতি বলেন, “আমাদের কার্যকর্তাদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, ৪ তারিখের পর কোপানো হবে। এই অস্ত্রগুলি আমাদের জন্য রেডি করে রাখা হয়েছিল। রাজ্যে বিজেপি ক্ষমতায় না এলে দলে কর্মীদের অবস্থা কী হত তা এই অস্ত্র দেখেই ধারণা করা যাচ্ছে। দলের কর্মীদের খুন করা হত। আমরা সংযত আছি।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
নিয়মিত কাঁচা রসুন খেলে শরীর থাকবে একদম ফিট, কীভাবে রাখা যায় রোজের খাদ্যতালিকায়?
-
‘আজ রাতেই ভয়ংকর হামলা ইরানে, ভেনেজুয়েলার মতো তেলের দখল নেব’, ঘোষণা ট্রাম্পের
-
অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মপূরণে সমস্যায় জেরবার! এই উপায়েই সহজে মিলবে ৩০০০ টাকা
-
অভিষেকের ডায়মন্ড হারবার এফসি ম্যাচে ফিক্সিং! তদন্ত হবে, সাফ জানালেন নয়া ক্রীড়ামন্ত্রী
-
খুনির দল! ইরানকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করতে ফিফার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল মার্কিনদের



