Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
Samik Bhattacharya

সিঙ্গুরে আবার ফিরবে টাটা! বাংলার শিল্পায়ন নিয়ে বড় বার্তা শমীকের

রাজ্যে পালাবদলের পর আসা বিজেপি সরকার শিল্পায়নের দিকে জোর দিচ্ছে। সেই আবহে ফের সিঙ্গুরে ফিরবে টাটা শিল্পগোষ্ঠী! সিঙ্গুরে ফের টাটাকে ফেরানোর বড় বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বাংলায় নতুন করে শিল্প আসবে, সেই বিষয়ে আশাবাদী রাজ্যসভার সাংসদ।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ৩০, ২০২৬, ২০:১১

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ৩০, ২০২৬, ২০:১১

options
link
সিঙ্গুরে আবার ফিরবে টাটা! বাংলার শিল্পায়ন নিয়ে বড় বার্তা শমীকের zoom
বাংলার শিল্পায়ন নিয়ে বড় বার্তা শমীকের।

রাজ্যে পালাবদলের পর আসা বিজেপি সরকার শিল্পায়নের দিকে জোর দিচ্ছে। সেই আবহে ফের সিঙ্গুরে ফিরবে টাটা শিল্পগোষ্ঠী! সিঙ্গুরে ফের টাটাকে ফেরানোর বড় বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। বাংলায় নতুন করে শিল্প আসবে, সেই বিষয়ে আশাবাদী রাজ্যসভার সাংসদ। বাম আমলে সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরির জন্য এসেছিল টাটা গোষ্ঠী। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমি নেওয়ার বিষয়ে প্রশ তুলে আন্দোলন করেছিলেন। শেষপর্যন্ত টাটারা রাজ্য ছেড়ে চলে যায়। বাংলার শিল্প সম্ভাবনা নিয়ে সেইসময় থেকেই প্রশ্ন উঠে গিয়েছিল। সিঙ্গুরের জমি সুপ্রিম কোর্টের নির্দেশে চাষিদের ফিরিয়ে দেওয়া হয়েছে তৃণমূল আমলে। কিন্তু এখনও সেই জমি চাষযোগ্য হয়ে ওঠেনি বলে খবর। সেই জমিতেই কি টাটাদের ফিরিয়ে আনা হবে? শমীকের বক্তব্যের পরে সেই জল্পনা শুরু হয়েছে।

গতকাল, শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সংবাদ সংস্থা পিটিআই-কে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানেই তিনি জানান, রাজ্য সরকার ফের টাটা শিল্পগোষ্ঠীকে হুগলিতে ফিরিয়ে আনতে চায়। শমীক জানিয়েছেন, “আমরা চাই টাটারা ফিরে আসুক এবং সিঙ্গুরেই। আমরা পুরো দেশ ও বিশ্বের কাছে বার্তা দিতে চাই, পশ্চিমবঙ্গ বিনিয়োগবান্ধব এবং বিনিয়োগকে স্বাগত জানাতে প্রস্তুত।” যদি টাটাকে ফের সিঙ্গুরে ফিরিয়ে আনা যায়, তাহলে দু’দশক আগে ন্যানো প্রকল্প সরে যাওয়ায় যে ভুল বার্তা বিনিয়োগকারীদের কাছে গিয়েছিল, তা মুছে যাবে। এমনই মনে করেন শমীক। 

Advertisement

শমীক আরও জানিয়েছেন, টাটার চলে যাওয়ায় বাংলায় বিনিয়োগের পরিবেশের স্থায়ী ক্ষতি হয়েছে। টাটারা অটোমোবাইল বা অন্য যে কোনও সেক্টরে সিঙ্গুর বা বাংলায় ফিরে আসুক। শুধু সাক্ষাৎকারই নয়, বিজেপির রাজ্য সভাপতি সামাজিক মাধ্যমেও টাটা গোষ্ঠীর সিঙ্গুরে ফিরে আসা প্রসঙ্গে লিখেছেন। ফেসবুকে শমীকের বার্তা, “পশ্চিমবঙ্গে টাটা ফিরবেই… ২০০৮ সালের ৩ অক্টোবর সিঙ্গুর থেকে বাংলা ছাড়তে বাধ্য হয়েছিল টাটা। আক্ষেপ নিয়েই বাংলা ছেড়েছিলেন প্রয়াত শিল্পপতি রতন টাটা। আজও বাংলার মানুষ সেই ক্ষত ভুলতে পারেননি। কারণ শিল্প চলে গেলে শুধু একটি কোম্পানি যায় না, হারিয়ে যায় হাজার হাজার চাকরি, থমকে যায় উন্নয়ন, অন্ধকার নামে যুবসমাজের ভবিষ্যতের উপর। বিজেপি বিশ্বাস করে — বাংলার উন্নয়নের একমাত্র পথ শিল্পায়ন। তাই বাংলায় আবার টাটাকে ফেরানোর দায়িত্ব নিয়েছে বিজেপি। যে বাংলায় একদিন শিল্পের গৌরব ছিল, সেই বাংলাকেই আবার বিনিয়োগ ও কর্মসংস্থানের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় বিজেপি। টাটা ফিরবে, শিল্প ফিরবে, চাকরি ফিরবে — আর পশ্চিমবঙ্গও আবার এগিয়ে যাবে।” 

 

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.