Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৭ জুলাই ২০২৬
Kolkata Metro

আজ রাত থেকে শুরু চিংড়িঘাটায় দ্বিতীয় দফায় মেট্রোর কাজ, বাইপাসে কোন পথে যান চলাচল?

রাজ্যের পালাবদলের পরই আটকে থাকা চিংড়িঘাটা মেট্রোরুটের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রথমপর্বের কাজ হয়েছে। গত শুক্রবার থেকে ফের এই প্রকল্পের কাজ হয়েছে। আজ, শুক্রবার ফের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ২২, ২০২৬, ১৩:২২

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ২২, ২০২৬, ১৩:২২

options
link
আজ রাত থেকে শুরু চিংড়িঘাটায় দ্বিতীয় দফায় মেট্রোর কাজ, বাইপাসে কোন পথে যান চলাচল? zoom
আজ রাত থেকে শুরু চিংড়িঘাটায় দ্বিতীয় দফায় মেট্রোর কাজ।

রাজ্যের পালাবদলের পরই আটকে থাকা চিংড়িঘাটা মেট্রোরুটের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রথমপর্বের কাজ হয়েছে। গত শুক্রবার থেকে ফের এই প্রকল্পের কাজ হয়েছে। আজ, শুক্রবার ফের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে। সেজন্য গুরুত্বপূর্ণ রাস্তা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে যান নিয়ন্ত্রণ হচ্ছে। আজ, কখন থেকে কাজ শুরু হবে মেট্রোর? কত দিন চলবে এই কাজ? কোন এলাকায় যান নিয়ন্ত্রণ হবে?

তৃণমূল সরকারের আমলে চিংড়িঘাটা মেট্রোরুটের কাজ আটকেছিল। বাইপাসের রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে সমস্যা, এই দাবি করে মেট্রোর কাজ আটকে রাখা হয়েছিল রাজ্যের তরফে, এই অভিযোগ উঠেছিল। বিজেপি ক্ষমতায় আসতেই সেই বাধা কেটে যায়। চিংড়িঘাটা মেট্রোরুটের কাজ শুরু হয়েছে। গত সপ্তাহে ১৫ মে থেকে ১৮ মে নির্বিঘ্নে প্রথম পর্যায়ের কাজ হয়েছে। ৩১৭ নম্বর পিলার থেকে ৩১৮ নম্বর পিলারের গার্ডার বসানো হয়েছে ওই পর্যায়ে। আজ, শুক্রবার থেকে শুরু হবে দ্বিতীয় পর্যায়ের কাজ। এবার ৩১৮ নম্বর পিলার থেকে ৩১৯ নম্বর পিলার পর্যন্ত গার্ডার বসানোর কাজ হবে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আজ, শুক্রবার রাত ৮টা থেকে এই কাজ শুরু হবে। আগামী সোমবার সকাল ৮টা পর্যন্ত চলবে এই কাজ। এই কাজের জন্য বাইপাসে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে বলেও পুলিশ-প্রশাসন সূত্রে খবর। কোন রুট দিয়ে চলাচল করবে গাড়ি?

আজ, শুক্রবার রাত ৮টা থেকে এই কাজ শুরু হবে। আগামী সোমবার সকাল ৮টা পর্যন্ত চলবে এই কাজ। এই কাজের জন্য বাইপাসে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে বলেও পুলিশ-প্রশাসন সূত্রে খবর। কোন রুট দিয়ে চলাচল করবে গাড়ি? পুলিশ-প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বাইপাসের দক্ষিণমুখী রাস্তায় গাড়ির গতি ও যাতায়াত নিয়ন্ত্রণ করা হচ্ছে। বাইপাসের পূর্ব দিক বন্ধ থাকার কারণে সল্টলেক, বিধান নগর, বিমান বন্দরের দিকে যাওয়ার গাড়িগুলিকে এনএক্স হোটেলের সামনের রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। সেগুলি উত্তর দিকের নয়া রাস্তা ধরে চিংড়িঘাটা যাবে। সল্টলেক যাওয়ার জন্য গাড়িগুলি চিংড়িঘাটা উড়ালপুলের পথ ধরবে। ওইসব গাড়িও নতুন বিকল্প রাস্তায় যাবে। শুধু তাই নয়, দক্ষিণমুখী সব গাড়িকে চিংড়িঘাটা ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে। বাইপাসের পশ্চিম দিকের রাস্তা দিয়ে সেগুলি চলাচল করবে।

বাইপাসের দক্ষিণমুখী পথে গাড়ি স্বাভাবিক পথেই চলবে বলে খবর। সল্টলেক বা নিউটাউনের দিক থেকে বাইপাসের দিকে যাওয়া গাড়িগুলির চলাচলে কোনও সমস্যা হবে না। অন্যদিকে, নিউটাউন ও সল্টলেকের দিক থেকে বাইপাসের দিকের গাড়িগুলির চলাচলও নিয়ন্ত্রণ করা হবে। ওই পথে যাওয়া গাড়িগুলি চিংড়িঘাটা ক্রসিং থেকে দক্ষিণ দিকে যাওয়ার জন্য কেবল বাঁ দিকেই ঘুরবে। উত্তরে যাওয়ার জন্য ডাক দিকে এই তিনদিন ঘোরা যাবে না। মেট্রোপলিটন ক্রসিং থেকে ইউটার্ন নিতে পারবে ওইসব গাড়ি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.