Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ১১ জুলাই ২০২৬
Sayani Ghosh

‘এবার কোর্টে দেখা হবে…’, নিয়োগ দুর্নীতিতে নাম জড়াতেই কাকে নোটিস পাঠালেন সায়নী?

৫ কোটি টাকার মানহানির মামলা করেন যাদবপুরের সাংসদ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০২৬, ১৯:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০২৬, ১৯:৫৮

options
link
‘এবার কোর্টে দেখা হবে…’, নিয়োগ দুর্নীতিতে নাম জড়াতেই কাকে নোটিস পাঠালেন সায়নী? zoom
যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। ফাইল ছবি।

সায়নী ঘোষের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অন্যতম ‘মিডলম্যান’ তাপস মণ্ডলের একের পর এক বিস্ফোরক অভিযোগ। নাম জড়াতেই এবার আইনি নোটিস পাঠালেন যাদবপুরের সাংসদ। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষের কাছ থেকে একাধিক সুবিধা পেয়েছিলেন সায়নী। এমনটাই দাবি করেছিলেন তাপস মণ্ডল। এরপরই ৫ কোটি টাকার মানহানির মামলা করে তাঁকে নোটিস দিলেন সায়নী।

তাপস মণ্ডল অভিযোগ করেছিলেন, ‘গোটা রাজ্যেই এমন হাজার হাজার কুন্তল আছে। যাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে টাকা তুলেছে। সায়নী ঘোষের পিছনেও প্রচুর টাকা খরচ করেছেন কুন্তল। কারণ সায়নী যুব সভানেত্রী ছিলেন, আর কুন্তল ছিলেন যুব সম্পাদক। ফ্ল্যাট, গাড়ি সব দিয়েছে।’

তৃণমূলের টিকিটে যাদবপুরের সাংসদ হিসেবে নির্বাচিত, ছাব্বিশের বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবি হতেই এনসিপিআই দলে নাম লিখিয়েছেন। সেই সায়নীর বিরুদ্ধে বর্তমানে মুখ খুলেছেন নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম মিডলম্যান তাপস মণ্ডল। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘গোটা রাজ্যেই এমন হাজার হাজার কুন্তল আছে। যাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে টাকা তুলেছে। সায়নী ঘোষের পিছনেও প্রচুর টাকা খরচ করেছেন কুন্তল। কারণ সায়নী যুব সভানেত্রী ছিলেন, আর কুন্তল ছিলেন যুব সম্পাদক। ফ্ল্যাট, গাড়ি সব দিয়েছে।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তাপস মণ্ডলের এই বিস্ফোরক অভিযোগের পরেই তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন সায়নী। আইনি নোটিসে বলা হয়েছে, তাপস মণ্ডলের মন্তব্যে সাংসদের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাঁকে অবিলম্ব ক্ষমা চাইতে হবে এবং ৫ কোটি টাকা দিতে হবে। তা না হলে আইনি পথে হাঁটবেন বলেও জানিয়েছেন সায়নী। এ বিষয়ে তিনি বলেন, ‘আগেও একবার তদন্তকারী সংস্থা ডেকেছিল। ৫০০ পাতার নথি জমা দিয়েছিলাম। আগে ইগনোর করেছি। আমি একজন জনপ্রতিনিধি, যে কারও সম্পর্কে ভিত্তিহীন মন্তব্য করা যায় না। উনি রিপ্লাই না করলে কোর্টে দেখা হবে।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.