Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬
Saokat Molla

‘মাছচোর’ গানের সঙ্গে জনসমক্ষে হাঁটানো, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে হাই কোর্টে শওকত

বৃহস্পতিবার পুলিশ শওকতকে নিয়ে বেরতেই জনগণ 'মাছচোর' গানটি চালিয়ে তাঁর উদ্দেশে কটূক্তি করেন।

Advertisement
গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: জুলাই ৩, ২০২৬, ১৭:৪৮

link
গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: জুলাই ৩, ২০২৬, ১৭:৪৮

options
link
‘মাছচোর’ গানের সঙ্গে জনসমক্ষে হাঁটানো, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে হাই কোর্টে শওকত zoom
পুলিশ হেফাজতে 'মাছচোর' গানের সঙ্গে রাস্তায় হাঁটানোয় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে হাই কোর্টে শওকত মোল্লা

পুলিশ হেফাজতে থাকাকালীন রাস্তায় ঘোরানো, ‘মাছচোর’ গান বাজিয়ে জনগণের গালিগালাজ-কটূক্তি। বৃহস্পতিবার ক্যানিংয়ের জীবনতলা বাজারে শওকত মোল্লাকে (Saokat Molla) নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়েছিল পুলিশ। সেখানে ‘মাছচোর’ গানের সঙ্গে তীব্র জনরোষ আছড়ে পড়াকে মোটেই ভালোভাবে গ্রহণ করেননি প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। এটা মানবাধিকার লঙ্ঘন বলে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। সূত্রের খবর, নিজের মানবাধিকার রক্ষার দাবিতে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করার আবেদন জানান শওকত। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে উচ্চ আদালত। কার এজলাসে মামলা, কবে তার শুনানি, সেসব অবশ্য এখনও জানা যায়নি।

নিজের মানবাধিকার রক্ষার দাবিতে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন প্রাক্তন তৃণমূল বিধায়ক। তাঁকে মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে বলে খবর। এর আগেই অবশ্য হাই কোর্ট ধৃতদের কোমরে দড়ি পরিয়ে, অর্ধনগ্ন করে জনসমক্ষে ঘোরানো নিয়ে পুলিশকে সতর্ক করেছিল। মানবাধিকার লঙ্ঘন বলে তা বন্ধ করার নির্দেশ দেয়।

ছাব্বিশের ভোটে হারের পর ভাঙড়ের বিস্ফোরণকাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র হাতে গ্রেপ্তার হন ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা (Saokat Molla)। পরে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে ক্যানিং থানার পুলিশও তাঁকে গ্রেপ্তার করে। সেই মামলায় পুলিশ হেফাজতে থাকাকালীন বৃহস্পতিবার দুপুরে ক্যানিংয়ের জীবনতলা বাজারে শওকতকে নিয়ে যায় পুলিশ। রাস্তা দিয়ে জনসমক্ষে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়। আর শওকতকে এভাবে দেখেই জনগণ বাজিয়ে দেন ভোটবাজারে ভাইরাল হওয়া ‘শওকত তো মাছ চোর’ গানটি! ‘নটোরিয়াস ক্রিমিনাল’ শওকতকে দেখে লোকজন গান বাজানোর মাধ্যমেই নিজেদের ক্ষোভ উগরে দেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এসব মানবাধিকার লঙ্ঘনের শামিল বলে মনে করছেন শওকত মোল্লা। তাই নিজের মানবাধিকার রক্ষার দাবিতে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন প্রাক্তন তৃণমূল বিধায়ক। তাঁকে মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে বলে খবর। এর আগেই অবশ্য হাই কোর্ট ধৃতদের কোমরে দড়ি পরিয়ে, অর্ধনগ্ন করে জনসমক্ষে ঘোরানো নিয়ে পুলিশকে সতর্ক করেছিল। মানবাধিকার লঙ্ঘন বলে তা বন্ধ করার নির্দেশ দেয়। তারপর থেকে অবশ্য আর দড়ি পরিয়ে নয়, শুধুমাত্র পুলিশ প্রহরায় রাস্তায় প্যারেড করানো হয়েছে ধৃতদের। কিন্তু হাঁটার সময় ‘মাছচোর’ গান বেজে ওঠার বিষয়টিতেই সম্ভবত আপত্তি শওকতের। তাই তিনি হাই কোর্টে মামলা দায়েরের পথে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.