গোবিন্দ রায়: ফের হাই কোর্টের দ্বারস্থ সন্দীপ ঘোষ। এবার ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট ভাঙতে চেয়ে আদালতে তিনি। সন্দীপ জানিয়েছেন, বর্তমানে তাঁর যা আর্থিক পরিস্থিতি তাতে সংসার খরচ সামাল দিতে ফিক্সড ডিপোজিট ভাঙতে চান তিনি।
আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ(Sandip Ghosh)। অভয়া কাণ্ডের জেরেই চর্চায় উঠে আসে তাঁর নাম। সন্দীপের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন জুনিয়র ডাক্তাররা। তাঁকে অপসারণের দাবি ওঠে। এক পর্যায়ে ইস্তফাপত্র দিতে বাধ্য হন তিনি। কয়েকঘণ্টার মধ্যে তাঁকে কলকাতা মেডিক্যালের নিয়োগ পত্র দেওয়া হয়। তা নিয়ে অশান্তি চরমে ওঠে। এর পরই অপসারণ করা হয় সন্দীপকে। প্রকাশ্যে আসে আর জি করের আর্থিক দুর্নীতি। গ্রেপ্তারও হন সন্দীপ। তার পর তাঁর বাড়ি তৈরির ক্ষেত্রেও নিয়মভঙ্গের অভিযোগ ওঠে।
বর্তমানে যা পরিস্থিতি তাতে প্রবল আর্থিক অনটনে ভুগছেন বলেই দাবি সন্দীপ ঘোষের। সেই কারণেই এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। উল্লেখ্য, সন্দীপ ঘোষ প্রথমে আর জি কর হাসপাতালে একাধিক বেনিয়ম, দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হন। এর পর আর জি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাতেও গ্রেপ্তার করা হয় সন্দীপ ঘোষকে। বর্তমানে জেলবন্দি তিনি।
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?