১৫ বছরের তৃণমূল সরকারের আমলে বাংলায় কোনও শিল্প আসতে পারেনি। রাজ্যের শিল্পপতিরা অন্য রাজ্যে বিনিয়োগ করেছেন। পূর্ববর্তী সরকার শিল্পপতিদের কোনও সহযোগিতা করনি। আজ বেঙ্গল চেম্বার অফ কমার্সের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই অভিযোগ করলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। তিনি জানান, পালাবদলের পর বর্তমান রাজ্য সরকার, শিল্পপতিদের বিনিয়োগ করার সুযোগ তৈরি করে দেবে। রাজ্যে শিল্পের সম্ভাবনা বাড়াতে জমি নীতি প্রয়োজন বলে জানিয়েছেন শমীক।
এই বিষয়ে আরও খবর
অনুষ্ঠান থেকে রাজ্য সভাপতি জানান, তৃণমূল সরকারের আমলে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছিল। কোনও নিরাপত্তা ছিল না। কিন্তু বর্তমান সরকারের আমলে এমন হবে না বলে আশ্বাস দিয়েছেন শমীক। যদিও তিনি স্পষ্ট করে দেন, তিনি সরকারের হয়ে বক্তব্য রাখছেন না। কিন্তু তা সত্ত্বেও তিনি নিশ্চিত করেছেন বর্তমান রাজ্য সরকারের আমলে বাংলায় বিনিয়োগ হবে। শিল্প আসবে। তৃণমূল আমলে ভয়ের আবহ তৈরি হয়েছিল। সেই ভয় কাটিয়ে বিনিয়োগ করতে পারবেন শিল্পপতিরা।
শমীক আরও বলেন, শিল্পপতিদের উপরে দখলদারি চালানো হচ্ছিল। তাঁদের কোনও নিরাপত্তা ছিল না। রাজ্যে বিনিয়োগ করতে সমস্যায় পড়ছিলেন শিল্পপতিরা। সেই কারণে এতদিন রাজ্যের শিল্পপতিরা ভিন রাজ্য যেমন উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশে গিয়ে বিনিয়োগ করতেন। এভাবে বাংলা থেকে প্রচুর শিল্প চলে গিয়েছে। তৃণমূল সরকারের অসহযোগিতার কারণেই এরকম ঘটনা ঘটেছে বলে অভিযোগ শমীকের (Samik Bhattacharya)। কিন্তু এই পরিস্থিতি পালটানোর আবেদন জানান তিনি। বাংলায় আরও বেশি করে বিনিয়োগের বার্তা দেন রাজ্য সভাপতি।
পালাবদলের কারণে রাজ্যে ১৫ বছরের তৃণমূল সরকারের পতন হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে প্রচারে বিজেপির অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল বাংলায় শিল্পের হাল। ক্ষমতায় আসার পর সেই শিল্পের হাল ফেরাতে বার্তা দিল বিজেপি। রাজ্যে বিনিয়োগের ক্ষেত্রে শিল্পপতিদের সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন শমীক ভট্টাচার্য।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
চাপের মুখে ভারতের সাহায্য নিতে রাজি নেপাল, আটকে পড়া ভারতীয়দের হাল-হকিকত জানাল দিল্লি
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য



