Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
Samik Bhattacharya

পুতিনের দেশ থেকে এবার বাংলায় বিনিয়োগ! গণেশ পুজোয় বড় ঘোষণা শমীকের

পুজোর আগে হলদিয়া পেট্রোকেমিক্যালসের নতুন একটি প্ল্যান্টের উদ্বোধন হতে পারে।

রূপায়ণ গঙ্গোপাধ্যায়
রূপায়ণ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১৭:৩০

link
রূপায়ণ গঙ্গোপাধ্যায়
রূপায়ণ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১৭:৩০

options
link
পুতিনের দেশ থেকে এবার বাংলায় বিনিয়োগ! গণেশ পুজোয় বড় ঘোষণা শমীকের zoom
বাংলায় এবার বিনিয়োগ করবে রাশিয়া!
Advertisement

১৫ বছরের শিল্পখরা কাটিয়ে বাংলায় শিল্প আসবে! আর সেই লক্ষ্যেই ক্রমশ এগোচ্ছে রাজ্যের বিজেপি সরকার। গত কয়েকমাসে বঙ্গে একাধিক সংস্থার শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকী পুজোর আগেই আরও বেশ কয়েকটি সংস্থার শিলান্যাস হওয়ার কথা রয়েছে। কিন্তু তার আগেই বড় ঘোষণা। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) বক্তব্য অনুযায়ী, এবার বাংলায় বিনিয়োগ করবে পুতিনের দেশ। তৈরি হবে সেমি কন্ডাক্টর শিল্প, ডেটা সেন্টার। এমনকী বাংলায় বিনিয়োগের লক্ষ্যে আগামিদিনে ফের তিনি মুম্বই যাবেন বলেও জানান শমীক।

পুজোর আগে হলদিয়া পেট্রোকেমিক্যালসের নতুন একটি প্ল্যান্টের উদ্বোধন হতে পারে। ইতিমধ্যে সংস্থার অন্যতম কর্তা শিল্পপতি পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা হয়েছে। সেই অনুযায়ী, আগামী ১৪ অক্টোবর নয়া এই প্রকল্পের সূচনা হতে পারে মুখ্যমন্ত্রীর হাত ধরে।

গণেশপুজোয় মাতোয়ারা বাংলা। এদিনই বাংলায় বিনিয়োগ নিয়ে বড়সড় বার্তা দেন শমীক ভট্টাচার্য। তিনি বলেন, ভারী শিল্প, স্টার্টআপ ছাড়া মুক্তি নেই বাংলার। গণপতির কাছে সেই প্রার্থনাই করা হচ্ছে।” কিন্তু বড়সড় বিনিয়োগ কী বাংলায় আসছে? সেই উত্তরে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ”দেশ-বিদেশে সমস্ত পর্যায়েই কথা চলছে। আমি আবার মুম্বই যাব।” এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বাংলায় রাশিয়ার বিনিয়োগ নিয়ে আশার কথা শোনান শমীক। তিনি বলেন, ”রাশিয়ার সঙ্গে খুব শীঘ্রই একটা কলাবরেশন দেখা যাবে। তারা এখানে সেমিকন্ডাক্টর শিল্প, ডেটা সেন্টার করবে। সর্বক্ষেত্রে বিনিয়োগ আসছে।” 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে একটু যে সময় লাগবে তা মেনে নিয়েছেন বিজেপির রাজ্যসভার এই সাংসদ। তাঁর স্পষ্ট বার্তা, ”রাতারাতি তো সবকিছু বদলে দেওয়া যাবে না। আমাদের মুখ্যমন্ত্রীও এমন দাবি করেননি। পার্থক্য যেটা দেখা যাচ্ছে, সেটা হল ক্ষমতায় আসার পর থেকেই সিন্ডিকেট উঠে গেছে। একটু সময় দিন, মানুষই বলবে হ্যাঁ, নতুন সরকার এসেছে।” বলে রাখা প্রয়োজন, রাজ্যে পালাবদলের পর প্রথম ১০০ দিনে ‘ম্যাজিক’ দেখানোর বার্তা দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। সেই সময়েই রাজ্যে বড়সড় বিনিয়োগ আসার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এরপর থেকে গত কয়েকমাসে পুরুলিয়া থেকে ডানকুনি, রাজ্যের একাধিক জায়গায় বিনিয়োগ করেছে একাধিক সংস্থা। কার্যত জোয়ার এসেছে বঙ্গের শিল্পে।

জানা গিয়েছে, পুজোর আগে হলদিয়া পেট্রোকেমিক্যালসের নতুন একটি প্ল্যান্টের উদ্বোধন হতে পারে। ইতিমধ্যে সংস্থার অন্যতম কর্তা শিল্পপতি পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা হয়েছে। সেই অনুযায়ী, আগামী ১৪ অক্টোবর নয়া এই প্রকল্পের সূচনা হতে পারে মুখ্যমন্ত্রীর হাত ধরে। তার মধ্যেই এদিনের শমীকের ঘোষণা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.