Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Police Station

ব্যাঙ্কের বাইরে এবার নিয়মিত টহল দেবে পুলিশ! নয়া নির্দেশিকা জারি লালবাজারের

নির্দেশিকায় আর কী জানানো হয়েছে?

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৬, ০০:০৭

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৬, ০০:০৭

options
link
ব্যাঙ্কের বাইরে এবার নিয়মিত টহল দেবে পুলিশ! নয়া নির্দেশিকা জারি লালবাজারের zoom
ফাইল ছবি।
Advertisement

কলকাতার ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা নিশ্চিত করতে নয়া পদক্ষেপ করল লালবাজার। বৃহস্পতিবারই নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। যাতে বলা হয়েছে, এবার থেকে ব্যাঙ্কে ব্যাঙ্কে টহল দেবে পুলিশ। আর এই দায়িত্ব ন্যাস্ত করা হয়েছে স্থানীয় থানাগুলিকেই। এতদিন পর্যন্ত টহলদারির দায়িত্ব ছিল লালবাজারের গোয়েন্দা বিভাগের ডাকাতদমন শাখার হাতে। এবার তা দেওয়া হল সংশ্লিষ্ট থানাগুলিকেই।

নির্দেশিকায় বলা হয়েছে, টহলদারি চলবে নিয়মিত। নিয়মিত ব্যাঙ্ক পরিদর্শন করবেন টহলদার পুলিশকর্মীরা। নির্দিষ্ট সময় অন্তরই যাচাই করা হবে নিরাপত্তা ব্যবস্থা। ব্যাঙ্কে নিরাপত্তা কর্মী, সিসিটিভি, অ্যালার্ম ব্যবস্থা এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতাও নিয়মিত যাচাই করবেন টহলের দায়িত্বে থাকা পুলিশকর্মীরা। পাশাপাশি ব্যাঙ্ক যখন চালু থাকবে, সেই সময় তো বটেই, তা খোলা ও বন্ধের সময়ও টহল নিশ্চিত করতে হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। ব্যাঙ্ক কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীদের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ ও সমন্বয় বজায়ও রাখতে হবে। এছাড়া ব্যাঙ্কের আশপাশের অঞ্চলে কোনও সন্দেহভাজন ব্যক্তি বা যানবাহন থাকলে গতিবিধির উপর কড়া নজর রাখা হবে।

Advertisement

এছাড়াও নির্দেশিকায় বলা হয়েছে, কোনও সম্ভাব্য চুরি-ডাকাতি বা অন্য অপরাধের তথ্য মিললে অবিলম্বে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে হবে। ডাকাতদমন শাখার আধিকারিকরা এবার ডাকাতি সংক্রান্ত গোপন তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, অপরাধীদের শনাক্ত করার মতো বিষয়গুলি দেখবে। এছাড়া থানাগুলিকেও প্রয়োজনীয় সাহায্য করবে ওই শাখা। গোয়েন্দা বিভাগ থানাগুলির সঙ্গে নিয়মিতই যোগাযোগ রাখবে। এবং ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত ‘দাগি’ অপরাধী, অপরাধ চক্র, অপরাধের ধরন নিয়েও তথ্য আদানপ্রদান করবে পুলিশ ও গোয়েন্দা বিভাগ। সংশ্লিষ্ট সহকারী পুলিশ কমিশনার বা ডেপুটি পুলিশ কমিশনাররা নিজের নিজের এক্তিয়ারভুক্ত অঞ্চলে ব্যাঙ্কের টহলদারির বিষয়টির তদারকি করবেন। এবং সমস্ত নির্দেশ ঠিকমতো মানা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখবেন।

নির্দেশিকায় বলা হয়েছে, টহলদারি চলবে নিয়মিত। নিয়মিত ব্যাঙ্ক পরিদর্শন করবেন টহলদার পুলিশকর্মীরা। নির্দিষ্ট সময় অন্তরই যাচাই করা হবে নিরাপত্তা ব্যবস্থা। ব্যাঙ্কে নিরাপত্তা কর্মী, সিসিটিভি, অ্যালার্ম ব্যবস্থা এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতাও নিয়মিত যাচাই করবেন টহলের দায়িত্বে থাকা পুলিশকর্মীরা।

এছাড়া কোনও নির্দিষ্ট উৎসব, অনুষ্ঠান কিংবা ব্যাঙ্কে কোনও বড় অঙ্কের নগদের লেনদেনের সময় আগে থেকে অপরাধের চক্রান্তের হদিশ পেলে সংশ্লিষ্ট থানা সেখানে অতিরিক্ত পুলিশকর্মী মোতায়েন করবে। পাশাপাশি প্রয়োজনে গোয়েন্দা বিভাগের সঙ্গেও পরামর্শ করে পদক্ষেপ করবেন। সংশ্লিষ্ট সকলকে এই আদেশ কঠোরভাবে মেনে চলতে হবে। সংশোধিত এই ব্যবস্থা অবিলম্বে কার্যকর করা হবে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.