বিধান নস্কর, বিধাননগর: রাতের সল্টলেকে ফের দুষ্কৃতী দৌরাত্ম্য! জিসি ব্লকে অনাবাসী ভারতীয়র বাড়িতে তালা ভেঙে দুঃসাহসিক চুরি। বাড়ির একতলায় থাকা অফিসের তালা ভেঙে আলমারি ভেঙে নগদ টাকা লুট করে দুষ্কৃতীরা। কত টাকা খোয়া গিয়েছে তা এখনও স্পষ্ট নয়।
রাত দেড়টা-দুটো নাগাদ সল্টলেকের জিসি ব্লকের ওই বাড়িতে হানা দেয় দুষ্কৃতী দল। স্থানীয় সূত্রে খবর, বাড়ির মালিক আমেরিকায় থাকেন। বাড়িটির একতলায় একটি অফিস রয়েছে। বাড়ির ওই তলাতেই থাকে কেয়ার টেকারের পরিবার। যদিও তারা কাউকে ঢুকতে বা বেরতে দেখেনি। সূত্রের খবর, মেন গেটের তালা ভেঙে ঢোকে দুষ্কৃতীরা। সূত্রের খবর, অফিস থেকে টাকা-সহ বেশকিছু মূল্যবান নথি চুরি হয়েছে।
এই বাড়ির কিছুটা দূরেই একটি কলেজের ক্যাম্পাস রয়েছে। সেখানে রাত পর্যন্ত পুলিশ কর্মীরা থাকেন। তারপরেও কীভাবে এই ঘটনা ঘটে গেল তা নিয়ে ধন্দে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ। বাড়ির চারপাশে একাধিক সিসি ক্যামেরা রয়েছে। সেই ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছেন তদন্তকারীরা। তবে এখনও পর্যন্ত কোনও সূত্র মেলেনি। মনে করা হচ্ছে, দুষ্কৃতীরা আগে এলাকা রেইকি করেছিল।
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?