সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডে সুবিচারের দাবিতে শনিবার দুপুরে ‘ন্যায়বিচার যাত্রা’র ডাক দিয়েছে নাগরিক সমাজ। সোদপুর থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল হবে। তাতে অংশ নেবেন নির্যাতিতার বাবা-মা। পুরো মিছিলে না হাঁটলেও, সোদপুরে থাকবেন তাঁরা। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার।
গত ৮ আগস্ট, নাইট শিফট ছিল তরুণী চিকিৎসকের। পরদিন সেমিনার হল থেকে তাঁর দেহ উদ্ধার হয়। অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে তরুণী চিকিৎসককে। এই ঘটনার পর থেকে সুবিচার, নিরাপত্তা-সহ একাধিক দাবিতে আন্দোলনে শামিল জুনিয়র চিকিৎসকরা। আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন ৮ জন জুনিয়র চিকিৎসক। শনিবার সোদপুর থেকে ধর্মতলা পর্যন্ত ‘ন্য়ায়বিচার যাত্রা’র ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। রবিবার ধর্মতলার মঞ্চে মহাসমাবেশের ডাক দিয়েছেন তাঁরা। ওই মহাসমাবেশে জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের পাশাপাশি নাগরিক সমাজের প্রত্যেককে যোগদানের আহ্বান জানানো হয়েছে।
সোমবার রাজ্যের প্রত্যেকটি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে অবস্থান বিক্ষোভে শামিল হবেন চিকিৎসকরা। সোমবার পর্যন্ত রাজ্য সরকারকে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। তার মধ্যে মুখ্যমন্ত্রীকে আলোচনায় বসতে হবে। মেনে নিতে হবে দশ দফা দাবি। অন্যথায় মঙ্গলবার সর্বাঙ্গীণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তাতে সরকারি ও বেসরকারি হাসপাতালের প্রত্যেক জুনিয়র ও সিনিয়র চিকিৎসকরা শামিল হবেন। তাতে সাধারণ মানুষ সমস্যায় পড়বেন বলেই আশঙ্কা করা হচ্ছে। বরাবরই আন্দোলনকারী চিকিৎসকদের পাশে রয়েছেন নির্যাতিতার বাবা-মা। বৈঠক করে মুখ্যমন্ত্রীর কাছে সমস্যা সমাধানের বার বার আহ্বান জানিয়েছেন তাঁরা। এর আগে ‘রাত দখল’ কর্মসূচিতে অংশ নিতে দেখা গিয়েছে তরুণী চিকিৎসকের পরিবারের লোকজনকে। পুজোর সময় বাড়ির সামনে ধরনায় বসেছিলেন তাঁরা। এবার ‘ন্যায়বিচার যাত্রা’য় অংশ নেবেন নির্যাতিতার বাবা-মা।
সর্বশেষ খবর
-
বর্ষার কালো মেঘ দেখলেই কেন হয় মনখারাপ? জেনে নিন অবসাদ কাটানোর ৪ উপায়
-
মাত্র ৩৮ বছরেই মৃত্যু, প্রাক্তন সতীর্থের শেষকৃত্যে চোখের জলে ভেসে কাঁধ দিলেন রশিদ-নবিরা
-
‘হিটলিস্টে এক নম্বরে আমি’, ন্যাটো বৈঠক সেরে ফেরার পথে বিমান বদল ট্রাম্পের, খুনের ষড়যন্ত্র ইরানের?
-
‘আত্মসম্মানে লাগছে না?’ ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ন্যাটো চিফকে কড়া প্রশ্ন ডেনমার্কের সাংবাদিকের!
-
‘৩৮ দফা দাবি, ৪৮ ঘণ্টার চূড়ান্ত সময়সীমা’, শাহবাজ সরকারের উপর চাপ বাড়াল অধিকৃত কাশ্মীর