গোবিন্দ রায়: আর জি কর কাণ্ডের প্রতিবাদে কংগ্রেসের মিছিলের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার অধীররঞ্জন চৌধুরী এবং আশুতোষ চট্টোপাধ্যায় আদালতের দ্বারস্থ হন। তাঁদের মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। বুধবার ওই মামলার শুনানিতে মিছিলের অনুমতি দিল আদালত।
অধীর চৌধুরীর নেতৃত্বে আগামী ২৯ আগস্ট দুপুর ২ টোয় কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের পরিকল্পনা কংগ্রেসের। দাবি একটাই, আর জি কর কাণ্ডে প্রকৃত বিচারের মাধ্যমে অপরাধীদের কঠোরতম শাস্তি চাই। বলে রাখা ভালো, গত ৯ আগস্ট সেমিনার হল থেকে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। পুলিশ এই ঘটনায় সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে। কলকাতা হাই কোর্টের নির্দেশে গত ১৩ আগস্ট সিবিআই ঘটনার তদন্তভার নেয়। তার পর থেকে দফায় দফায় একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনও গ্রেপ্তার হয়নি কেউ। সুবিচারের দাবিতে সরব প্রায় সকলেই।
[আরও পড়ুন: ‘ধর্ষণ বিরোধী আইন পাশ করাব, রাজ্যপাল সই না করলে রাজভবন ঘেরাও’, হুঁশিয়ারি মমতার]
মামলাকারীর দাবি, পুলিশের কাছে অনুমতি চাইলেও তা দেয়নি পুলিশ। তাই বাধ্য হয়ে মঙ্গলবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অধীররঞ্জন চৌধুরী এবং আশুতোষ চট্টোপাধ্যায়। তাঁদের মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। বুধবার মামলার শুনানিতে মিছিলের অনুমতি দেয় কলকাতা হাই কোর্ট। অবশ্য পুলিশ মিছিলের অনুমতি প্রসঙ্গে এদিন কোনও আপত্তি তোলেনি।
[আরও পড়ুন: ‘এনাফ ইজ এনাফ’, আর জি কর কাণ্ডে এবার ক্ষোভে ফেটে পড়লেন রাষ্ট্রপতি মুর্মু]
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা