অর্ণব দাস, বারাকপুর: আর জি কর কাণ্ডের একশো দিন পেরিয়েছে। এখনও সুবিচার মেলেনি। ফলে নিজেদের মতো করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। আর জি কর কাণ্ডের ১০০ দিনে আয়োজিত কর্মসূচিতে শামিল হলেন অভয়ার বাবা-মা। বললেন, “বিচার মিলবে, আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে।”
আর জি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের পর পেরিয়েছে দীর্ঘদিন। প্রতিবাদ ও সুবিচারের দাবিতে রবিবার সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিলে পুলিশের বাধার অভিযোগও ওঠে। এসবের মাঝেই আর জি কর কাণ্ডের ১০০ দিনের কর্মসূচিতে শামিল হন অভয়ার বাবা-মা। তবে তিনি জানালেন বিচার প্রক্রিয়া নিয়ে হতাশ নন। বললেন, “বিচার মিলবে। হতাশ হওয়ার কিছু নেই। আমাদের আন্দোলন ঠিকমতো চালিয়ে যেতে হবে। বিচার না মিললে আমরা বিচার ছিনিয়ে আনবো।”

শ্যামবাজারে মিছিলে পুলিশি বাধা প্রসঙ্গে বলেন, “এটা কেন হল পুলিশ-প্রশাসন ভালো বলতে পারবে। তবে, প্রথম দিন থেকেই দেখছি বাধা দিচ্ছে। পরে আবার অনুমোদন দিচ্ছে। কিছুই বুঝতে পারছি না। অভয়ার মায়ের কথায়, “বিচার নিয়ে আমরা কোনও কথা বলবো না। তবে ১০০ দিন নয়, আমরা প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট প্রতিটা ঘণ্টা গুনছি বিচারের আশায়। ৯ই আগস্টের ফোন আমাদের বুকে যে মশাল জ্বালিয়েছিল সে মজাল আজও জ্বলছে। আমাদের আন্দোলন ঠিকমত চালিয়ে যেতে হবে। বিচার না মিললে আমরা বিচার ছিনিয়ে আনবো।”
সর্বশেষ খবর
-
নেতাজির রাস্তা শ্যামাপ্রসাদের নামে! রামপুরহাটে শুরু জোর বিতর্ক
-
‘বাস্তবতা বদলানো যায় না’, এলএসি সংলগ্ন ২৭টি এলাকার নামবদলে চিনকে পালটা জবাব ভারতের
-
দলের স্ট্র্যাটেজিতে হাত নেই, কাজ শুধু টিকিট বুকিং! ফেডারেশনকে বিঁধে বাজাজ বললেন, ‘শেম অন ইউ’
-
নেতাজির নামে বিধায়ক সেবা কেন্দ্র, বির্তকের মাঝেই বড় ঘোষণায় ‘মাস্টারস্ট্রোক’ মুখ্যমন্ত্রীর
-
জাতীয় সুইমিং চ্যাম্পিয়নশিপে সিকিমের একমাত্র মেয়ে, বাইচুং কন্যাই যেন শিবরাত্রির সলতে