রাজ্য বিধানসভার স্পিকার রথীন্দ্র বোসের হস্তক্ষেপে মঙ্গলবার সাসপেনশন উঠল মার্শাল দেবব্রত মুখোপাধ্যায়ের। বিধানসভার (West Bengal Assembly) ইতিহাসে নজিরবিহীনভাবে গত ৪ আগস্ট বিধায়কদের কর্মশালায় ছবি তোলার একটি ঘটনাকে কেন্দ্র করে তাঁকে সচিব সাসপেন্ড করেছিলেন। স্পিকারের অজ্ঞাতসারে এই সাসপেন্ড হওয়ার ঘটনাটি ভালভাবে দেখেননি স্বয়ং রথীন্দ্র বোস।
বিধানসভার পরিষদীয় দপ্তরও মার্শালের বিরুদ্ধে এমন পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে অসন্তোষ প্রকাশ করে। উল্টোদিকে সচিবের নির্দেশে মার্শালের বিরুদ্ধে যে বিভাগীয় তদন্ত হয় তাতে ‘আপত্তিকর’ কিছুই পাওয়া যায়নি বলে বিধানসভা সূত্রে খবর। স্বভাবতই মঙ্গলবার বিকেলে মার্শালের বিরুদ্ধে জারি করা সাসপেনশন উঠে যায়। সঙ্গে সঙ্গে বিধানসভার সচিবালয় থেকে ফোন করে মার্শালকে তা জানিয়ে দেওয়া হয়। আজ, বুধবার বিধানসভার যে বিশেষ অধিবেশন রয়েছে সেখানে ফের একই দায়িত্বে দেখা যাবে দেবব্রত মুখোপাধ্যায়কে।
আরও পড়ুন:
কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত সংশোধনী বিল পেশ হয়েছে বিধানসভায়। তাতে কলকাতার ১৪৪টি ওয়ার্ড বেড়ে ২০৯ এবং হাওড়ার ৫০টি ওয়ার্ড ভেঙে ৬৮টি হওয়া নিয়ে সংশোধনী বিল পেশ করেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তবে তার আগে সকাল ১১টায় অধিবেশন শুরুর পর প্রথমে হাওড়ার পুরনো একটি বিল প্রত্যাহার করা হয়। কলকাতার বিলটি নিয়ে একঘণ্টা এবং হাওড়ার বিষয় নিয়ে আরও একঘণ্টা বিতর্কে অংশ নেন বিধায়করা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?