Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ২৪ জুন ২০২৬
Kumartuli

থাকবে সাংস্কৃতিক মঞ্চ, ফুড কোর্ট! পুজোর আগেই শেষ হবে কুমোরটুলির ঘাট সংস্কারের কাজ

প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ঘাট সংস্কারের কাজ হবে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০২৬, ২৩:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০২৬, ২৩:১০

options
link
থাকবে সাংস্কৃতিক মঞ্চ, ফুড কোর্ট! পুজোর আগেই শেষ হবে কুমোরটুলির ঘাট সংস্কারের কাজ zoom
এভাবেই সেজে উঠবে কুমোরটুলি ঘাট।

দুর্গাপুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে কুমোরটুলি। আর কুমোরটুলি সংলগ্ন এলাকাতেই রয়েছে কুমোরটুলি ঘাট। উত্তর কলকাতার ঐতিহ্যবাহী এই ঘাটই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ঘাট সংস্কারের কাজ হবে। চলতি বছর পুজোর আগেই সম্পন্ন হবে কাজ। ঘাটের ঐতিহ্য ও সাংস্কৃতিক গুরুত্বকে অক্ষুণ্ণ রেখেই সংস্কার করা হচ্ছে। ঘাট চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আলাদা মঞ্চ, ফুড কোর্ট, অত্যাধুনিক শৌচাগার নির্মাণ করা হবে।

২০২৫ সালের ১১ জুলাই কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট (এসএমপি) এবং আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেডের মধ্যে কুমোরটুলি ঘাট সংস্কারের জন্য একটি মউ স্বাক্ষর হয়। এই প্রকল্পের আওতায় বর্তমানে কুমোরটুলি ঘাটের সংস্কারের কাজ চলছে। ধাপে ধাপে এই কাজ সম্পন্ন হবে। এর আওতায় ঘাট, ঘাট সংলগ্ন মন্দির ও অন্যান্য ঐতিহ্যবাহী নির্মাণের সংস্কার ও সংরক্ষণ করা হবে। শিল্পীদের জন্য ঘাটে নির্দিষ্ট স্থান নির্মাণ করা হচ্ছে। এছাড়া থাকবে সাংস্কৃতিক মঞ্চ, ফুট কোর্ট, অত্যাধুনিক শৌচালয়। এবার এই ঘাট থেকে থেকে বোটিংয়ের আনন্দও উপভোগ করতে পারবে মানুষ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘাটকে আরও পরিবেশবান্ধব করে তুলতে বৃক্ষরোপণ করা হবে। বৃন্দাবনের আদলে পবিত্র বৃক্ষাঞ্চল গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি ঘাট ও কুমোরটুলির বিভিন্ন অংশে আলোকসজ্জা থাকবে। ঘাট চত্বরে নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা জোরদার করা হবে, থাকবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন হবে। চলতি বছর দুর্গাপুজোর আগেই সম্পন্ন হবে সংস্কারের কাজ। সুন্দর করে সেজে উঠবে ঘাট চত্বর।

এসএমপি কলকাতার চেয়ারম্যান রথেন্দ্র রমন বলেন, “কুমোরটুলি কলকাতার সাংস্কৃতিক আত্মা। আমরা শুধু কুমোরটুলির পরিকাঠামো সংস্কার করছি না, পশ্চিমবঙ্গের পরিচয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা একটি ঐতিহ্যবাহী স্থানকে নতুন প্রাণ দিচ্ছি। সংস্কারের পর ঘাটটি আরও নিরাপদ, পরিচ্ছন্ন এবং সবার জন্য আকর্ষণীয় হয়ে উঠবে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.