সরকার বদল হতেই শিক্ষাদপ্তরে একের পর এক পদত্যাগ! ইস্তফার সিদ্ধান্ত নিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ও এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। ইতিমধ্যেই স্কুল শিক্ষা সচিবের কাছে তাঁদের পদত্যাগ পত্র পৌঁছে গিয়েছে বলে খবর।
এই বিষয়ে আরও খবর
তৃণমূল সরকার বাংলার দায়িত্বে থাকাকালীন সব থেকে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছে শিক্ষাদপ্তরের বিরুদ্ধে। নিয়োগ দুর্নীতির জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি গিয়েছে। আদালতের নির্দেশে তৎকালীন রাজ্য সরকার একাধিক আধিকারিককে সরাতে বাধ্য হয়েছিল। সেই টালমাটাল পরিস্থিতিতেই এসএসসির চেয়ারম্যান পদে নিযুক্ত হন সিদ্ধার্থ মজুমদার। গত জানুয়ারিতে তাঁর অবসর গ্রহণের কথা ছিল। কিন্তু তাঁর মেয়াদ বাড়ানো হয়েছিল। এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় তৎকালীন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয় রামানুজ গঙ্গোপাধ্যায়কে।
বিজেপি সরকার প্রথম থেকেই বলেছে দুর্নীতিতে জড়িত কাউকে রেয়াত করা হবে না। শপথ গ্রহণের পরই পুলিশ-আমলাস্তরে একাধিক রদবদল করা হয়েছে। শোনা যাচ্ছে, শিক্ষাদপ্তরের খোলনচলেও বদলে ফেলা হবে। কারণ একটাই, স্বচ্ছতা বজায়। এই পরিস্থিতিতে একই সঙ্গে এসএসসি চেয়ারম্যান ও মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির পদত্যাগের সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল। উল্লেখ্য, এসএসসিক আঞ্চলিক কার্যালয়ের একাধিক চেয়ারপার্সন পদত্যাগ করেছে বলে খবর। পাশাপাশি স্কুল-কলেজের গর্ভনিং বডির মেয়াদও শেষ হয়েছে। এবার নতুন করে তা গঠন করা হবে। সেক্ষেত্রে নয়া নিয়ম লাগু হতে পারে বলে মনে করা হচ্ছে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
হাসপাতালে হিয়া, মঙ্গলেই হচ্ছে অস্ত্রোপচার, কী হল ‘পটলকুমার গানওয়ালা’র?
-
অরুণাচলের জমি গিলছে ড্রাগন! চিনা আগ্রাসনের অভিযোগে তদন্তে সরকার, কী বলছে সেনা?
-
বাজ পড়ে হলদিয়া পেট্রোকেমিক্যালে ভয়াবহ দুর্ঘটনা, পাইপলাইনে আগুন লেগে ঝলসে গেলেন ৩৫জন
-
মুখ্যমন্ত্রীর নির্দেশমাত্রই ‘অ্যাকশন’, হুমায়ুনের ‘স্যাটাভাঙা মার’ মন্তব্যের জেরে গ্রেপ্তার সভার আয়োজকরা
-
বিশ্বকাপে মহা অঘটন! রুদ্ধশ্বাস টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় জার্মানির



