৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠের পর এবার শহরে বসবে রামকথার (Ram Katha) আসর। ২০২৭ সালের জানুয়ারি মাসে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) এই কর্মসূচি হবে বলে জানা গিয়েছে। এই কর্মসূচির আয়োজন করতে চলেছে কলকাতার অগ্রসেন সমাজ। এই কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করবেন আয়োজন সংস্থার প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী আলোচনার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। সব ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতেই ব্রিগেডে বসবে রামকথার আসর।
ব্রিগেডে রামকথা পাঠের দায়িত্ব দেওয়া হয়েছে মধ্যপ্রদেশের চিত্রকূট তুলসী পিঠের প্রধানকে। তিনিই ব্রিগেডে রামকথা পাঠ করবেন। এর জন্য ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তিন লক্ষাধিক ভক্ত সমাগমের ব্যবস্থা করা হবে। এই কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করতে কলকাতায় এসেছেন মধ্যপ্রদেশের তুলসী পিঠের প্রতিনিধি রামচন্দ্র দাস।
আরও পড়ুন:
উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বর মাসে ব্রিগেড ময়দানে ‘পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ অনুষ্ঠানের আয়োজন করেছিল আরএসএস ঘনিষ্ঠ সনাতন সংস্কৃতি সংসদ। সেই অনুষ্ঠান ব্যাপক সাফল্য পায়। লক্ষাধিক মানুষের সমাগম হয় গীতাপাঠের অনুষ্ঠানে। তার আগে ২০২৩ সালেও ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যে পালাবদলের পর এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রামকথার আসর বসানোর পরিকল্পনা করা হচ্ছে। এই নিয়ে রাজ্যের তরফে অনুমতির জন্য অপেক্ষা করছেন আয়োজকরা। এর জন্য মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করবেন তাঁরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘শুধু নিজের প্রচার’, নেপালে ত্রাণ বিলোতে গিয়ে কটাক্ষের শিকার সোনু সুদ, দিলেন পালটা জবাবও
-
রিয়াল-লিভারপুল তারকা-সহ আসছে উরুগুয়ে! বদল পানামা ম্যাচের তারিখের, কবে মুখোমুখি ভারত?
-
দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা ‘গতিদানব’ গাড়ির! ঘটনাস্থলেই মৃত্যু ৮ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার
-
‘ভিলেন’ নরম মাটি, ফরাক্কার ধসে এখনও ব্যাহত রেল যোগাযোগ
-
খাস কলকাতায় সুইমিং পুলে ডুবে মৃত্যু কিশোরের, কারণ ঘিরে ধোঁয়াশা, তদন্তে পুলিশ